একদিকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। আরেকদিকে রাজনৈতিক কেরিয়ারের টালমাটাল অবস্থা। এই দুই নিয়ে এখন জেরবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি জেড ক্যাটাগরির সুরক্ষা বলয় থেকে বঞ্চিত হয়েছেন তিনি। এখন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়েই খুশি থাকতে হচ্ছে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।
এই অবস্থায় আবার নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন মেয়র। তাঁর আশঙ্কা যেকোনও মুহুর্তে দুষ্কৃতিরা হামলা চালাতে পারে তাঁর গোলপার্কের ফ্ল্যাটে। আর সেই হামলা তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় করাতে পারেন। ফ্ল্যাট দখলের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা করছেন শোভনবাবু। তাই সত্বর তাঁর আবাসনে নিরাপত্তারক্ষী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। রবীন্দ্র সরোবর থানার পুলিশের কাছে এই মর্মে অভিযোগপত্র জমা করেছেন মেয়র।
পারিবারিক ও রাজনৈতিক টানাপোড়েনে আপাতত জেরবার শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলের সঙ্গেও তাঁর সম্পর্ক আর কতদিন টিকবে তা নিয়েই প্রশ্ন উঠে গেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…