Kolkata

রাতারাতি সরল মেয়রের ‘জেড ক্যাটাগরি’-র সুরক্ষা

বুধবার সকালে তাঁর গাড়ির সঙ্গে ‘জেড ক্যাটাগরি’-র সুরক্ষা বন্দোবস্ত না দেখে অনেকেরই সন্দেহ হয়েছিল। পরে জানা যায় তাঁর ‘জেড ক্যাটাগরি’-র নিরাপত্তা বলয় সরিয়ে তা নামিয়ে আনা হয়েছে ‘ওয়াই ক্যাটাগরি’-র নিরাপত্তায়। নবান্ন সূত্রের খবর, জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয় দেশের কোনও মেয়রই পাননা। শুধু কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে বিশেষ কারণে এই সুরক্ষা বলয় দেওয়া হত। যা এদিন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে শোভনবাবুর ঘনিষ্ঠ মহলের দাবি মেয়র জানতেনই না তাঁর জেড ক্যাটাগরির সুরক্ষা সরিয়ে নেওয়া হচ্ছে। জেড ক্যাটাগরিতে এতদিন তিনি বুলেট প্রুফ গাড়ি পেতেন। সুরক্ষা বলয় ছিল আরও কড়া। সামনে থাকত পাইলট কার। এগুলি আর থাকবে না। এদিকে শোভনবাবু মুখে কিছু না বললেও রাজনৈতিক মহল এর পিছনে অন্য তত্ত্ব খুঁজছে। বিরোধীদের একাংশের দাবি মুখ্যমন্ত্রীর কাছের লোক হিসাবে পরিচিত শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কী তবে মুখ্যমন্ত্রীর তলে তলে দূরত্ব তৈরি হচ্ছে? শোভনবাবুর কোনও কাজে কী অখুশি মুখ্যমন্ত্রী? প্রশ্নের উত্তর না মিললেও প্রশ্নগুলো কিন্তু উঠছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026