World

স্কুল খুলে গেল দক্ষিণ কোরিয়ায়, শিথিল সামাজিক দূরত্ববিধি

দক্ষিণ কোরিয়ায় ক্রমশ কমছে করোনা সংক্রমণ। ফলে সে দেশের সরকার স্কুলও খুলে দিল। খুলল জিম, নাইট ক্লাব।

আড়াই মাস হল করোনার জেরে গোটা দেশটা কার্যত স্তব্ধ হয়ে ছিল। করোনা চেন ভাঙতে লকডাউন তো ছিলই। সেইসঙ্গে কঠোরভাবে সামাজিক দূরত্ববিধি মেনে এগোচ্ছিল তারা। দ্রুত দক্ষিণ কোরিয়া সুফলও পেতে শুরু করে। বিশ্বজুড়ে দক্ষিণ কোরিয়া মডেলে করোনা রোখার প্রসঙ্গ বারবার সামনে আসছিল। সেই দক্ষিণ কোরিয়ায় এবার খুলে গেল স্কুল। ছাত্রছাত্রীরা অবশ্য ক্লাস শুরু করবে ১৩ মে থেকে। তার আগে স্কুলগুলিতে সব ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য মাস্কের বন্দোবস্ত ও অন্যান্য স্যানিটাইজেশনের কাজ হচ্ছে।

শুধু স্কুল বলেই নয়, দক্ষিণ কোরিয়া সরকার সেখানকার মিউজিয়ামও খুলে দিয়েছে। খুলে যাচ্ছে জিম, নাইট ক্লাব। ক্রমশ স্বাভাবিক জীবনে মানুষকে ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে সবকিছু সেখানে খুলতে শুরু করল। এমনকি সামাজিক দূরত্ববিধিও শিথিল করেছে সরকার। নাইট ক্লাবের মত জায়গা খোলা মানেই সামাজিক দূরত্ব কমা। স্কুলেও ছোট ছোট পড়ুয়ারা এই দূরত্ব কতটা রাখতে পারবে তা নিয়ে সন্দেহ থাকছে। সেসব মাথায় রেখেই খুলে যাচ্ছে সবকিছু।

দক্ষিণ কোরিয়া প্রশাসন সামাজিক দূরত্ববিধি শিথিল করার পাশাপাশি কিছু গাইডলাইন ঘোষণা করেছে। জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার মানুষকে রাস্তায় বার হলে ২ জনের মধ্যে ১ হাতের দূরত্ব কমপক্ষে রেখে চলতে হবে। মুখে মাস্ক থাকতে হবে। যদি কারও জ্বর হয় বা তিনি অসুস্থ হন তাহলে তাঁকে ৩ থেকে ৪ দিন বাড়িতেই থাকতে হবে। নিয়মিত হাত ধুতে হবে। কাশি আসলে কনুইয়ের কাছে হাত ভাঁজ করে সেখানে মুখ গুঁজে কাশতে হবে। সব জায়গা নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026