World

ঝড় ঝঞ্ঝা বাড়ছে, বিমানে নুডলস দেওয়া বন্ধ করছে বিমান সংস্থা

বিমানগুলি যাত্রাপথে মাঝেমধ্যেই ঝড় ঝঞ্ঝার শিকার হচ্ছে। তাই বিমানে যাত্রীদের নুডলস দেওয়া বন্ধ করে দিল একটি বিমান সংস্থা।

বিমান যখন আকাশে তখন যাত্রীরা চাইলে খাবার কিনে খেতে পারেন। আবার কিছু বিমান সংস্থা খাবার সরবরাহও করে। যা টিকিটের অন্তর্গত। তবে প্রয়োজনে বিমানে খাবার কিনে নেওয়ার সুবিধা থাকে।

কোরিয়ান এয়ার বিমান সংস্থা জানিয়ে দিয়েছে তারা এই খাবারের তালিকা থেকে ইনস্ট্যান্ট নুডলস বাদ দিচ্ছে। আগামী ১৫ অগাস্ট থেকে কোরিয়ান এয়ারের ইকোনমি ক্লাসে আর ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যাবেনা।

কারণ হিসাবে তারা বাড়তে থাকা ঝড় ঝঞ্ঝাকেই তুলে ধরেছে। প্রশ্ন হল বিমান আকাশে থাকাকালীন ঝড় ঝঞ্ঝার মত প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার সঙ্গে যাত্রীদের নুডলস খাওয়ার কি সম্পর্ক? তাও পরিস্কার করেছে বিমান সংস্থা।

বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কোরিয়ান এয়ারে সফরকালে যাত্রীরা অনেকেই ইনস্ট্যান্ট নুডলস চান। বিমান সেবিকারা সেই ইনস্ট্যান্ট নুডলস তাঁদের জন্য এনে দেন। এই ইনস্ট্যান্ট নুডলস তৈরি করতে গরম জল লাগে।

এদিকে বিমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়লে তা নড়তে থাকে। তাতে গরম জল ছলকে পড়তে থাকে। বিমানের ইকোনমি ক্লাসে যাত্রীদের ভিড় থাকে। ফলে গায়ে গায়ে বসা যাত্রীদের ক্ষেত্রে বা যিনি নুডলস খাচ্ছেন তাঁরও গরম জলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এমন ঘটনা ঘটছেও। তাই গরম জল ছলকে যাওয়ার সমস্যা মেটাতে ইনস্ট্যান্ট নুডলস মেনু থেকে বাদ দিচ্ছে কোরিয়ান এয়ার। তবে তা কেবল ইকোনমি ক্লাসের জন্যই প্রযোজ্য হতে চলেছে। উচ্চশ্রেণিতে সফররত যাত্রীদের ক্ষেত্রে নয়।

কারণ সেখানে যাত্রীদের ভিড় কম থাকে। তবে নুডলস বাদ গেলেও কোরিয়ান এয়ার যাত্রীদের জন্য পিৎজা বা স্যান্ডউইচের মত বেশ কয়েকটি খাবার যুক্ত করছে। যাতে যাত্রীরা অন্য খাবার ইচ্ছামত বেছে নিতে পারেন।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026