World

প্রতিবেশি দেশ থেকে বেলুনে উড়ে এল পায়খানা আর জঞ্জাল

এ কেমন কাণ্ড। প্রতিবেশি দেশ থেকে উড়ে এল প্রচুর পায়খানা আর জঞ্জাল। বেলুনে করে পাঠানো হয় এই বর্জ্য পদার্থ।

২টি প্রতিবেশ‌ি দেশের মধ্যে মনোমালিন্য থাকতে পারে। শত্রুতার সম্পর্কও থাকতে পারে। কিন্তু তা কূটনৈতিক পর্যায়ে থাকাই বাঞ্ছনীয়। এভাবে একটি দেশের থেকে অন্য দেশে বেলুনে করে প্রচুর পরিমাণে প্রাণিদের মল আর জঞ্জাল পাঠানো মোটেও কোনও কাজের কথা নয়।

অধিকাংশ মানুষই এর নিন্দায় সরব হয়েছেন। দেখা গেছে দক্ষিণ কোরিয়ায় এমন প্রায় আড়াইশোটি বেলুন এসেছে পড়শি দেশ উত্তর কোরিয়া থেকে। বেলুনগুলির সঙ্গে প্লাস্টিকে করে বাঁধা ছিল জঞ্জাল। যার মধ্যে আবর্জনা ও বিভিন্ন প্রাণির পায়খানা ছিল।

সেগুলি বেলুনে করে সীমান্ত পার করে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় এসে পড়ে। এভাবে জঞ্জাল ফেলা নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া ভাষায় সরব হয়েছে দক্ষিণ কোরিয়াও।

তারা যে এ কাজকে ভাল চোখে নিচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছে সিওল। সেই সঙ্গে এটাও জানিয়েছে, এ কাজ তাদের চোখে ভয়ংকর। অন্যদিকে উত্তর কোরিয়া এই কাজকে তাদের তরফ থেকে পাল্টা উপহার হিসাবেই দেখিয়েছে।

এই বেলুন কাণ্ড নিয়ে বিশ্বজুড়েই চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্ববাসী এ বিষয়ে জানতে পারেন।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে বৈরিতার সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে তা নতুন করে ব্যাখ্যা করার দরকার পড়েনা। হালেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া সাফ জানায় যে তারা এই পরীক্ষা করে দক্ষিণ কোরিয়াকে সাবধান করেছে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026