SciTech

প্রথম স্পেস ইন্টারনেট দিয়ে ছবি আনা দেশ রোবট পাঠাচ্ছে চাঁদে

তারাই বিশ্বের প্রথম সেই দেশ যারা স্পেস ইন্টারনেট কাজে লাগিয়ে চাঁদের ছবি পৃথিবীতে পাঠিয়েছিল। তারা এবার রোবট পাঠাতে চলেছে চাঁদে।

২০২২ সালে প্রথম চাঁদের দিকে পাড়ি দিয়েছিল তাদের লুনার অরবিটার। চাঁদে পা দেবেনা, তবে চাঁদের খুব কাছ থেকে তাকে প্রদক্ষিণ করে তথ্যসংগ্রহ করবে। এমন কিছু তথ্য যা আগে কেউ জোগাড় করতে পারেনি। সেই লক্ষ্যে ছুটে সফলও হয় তারা। তাদের প্রথম চন্দ্রাভিযান দানুরি এমন এক কাজ করে দেখায় যা আগে কখনও বিশ্বের অন্য কোনও দেশ করতে পারেনি।

তাদের দানুরি চাঁদের ভিডিও ও ছবির ডেটা ট্রান্সমিশন স্পেস ইন্টারনেট দিয়ে করে দেখায়। বিশ্ব মহাকাশ বিজ্ঞান তাদের তারিফ করে। এবার সেই দক্ষিণ কোরিয়া আরও একধাপ এগিয়ে চাঁদে রোবট পাঠানোর উদ্যোগ শুরু করে দিল।

দক্ষিণ কোরিয়ার মহাকাশ বিজ্ঞান সংস্থা জানিয়েছে তারা চাঁদের চারধারে প্রদক্ষিণ নয়, এবার চাঁদেই পা রাখবে। আর তা রাখবে তাদের রোবট। ২০৩০ সালে এই মিশন সফল করতে এখন থেকেই তোড়জোড় পুরোদমে শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

এই লক্ষ্য যদি ভেদ করতে পারে দক্ষিণ কোরিয়া তবে তারা মহাকাশ বিজ্ঞান চর্চায় নিজেদের এক শক্তিশালী ভিত তৈরি করে ফেলতে পারবে।

প্রসঙ্গত ভারত, চিন ও জাপানের পর এশিয়ার আরও এক দেশ হিসাবে দক্ষিণ কোরিয়া এবার কিন্তু চাঁদে পা রাখা নিয়ে উদ্যোগ শুরু করল। যা কিন্তু আগামী দিনে মহাকাশ বিজ্ঞান চর্চায় ভারত সহ এশিয়ার দাপটকে সুনিশ্চিত করার ইঙ্গিত দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026