World

৮০০ বছর বয়সেও এমন সোনার মত রূপ নিয়ে ধরা দেয়, কি সেই গাছ

বয়স নাকি ৮০০ বছর। কারও মতে আরও বেশি তো কম হবেনা। তবে এই বয়সেও তার যৌবনে এতটুকু খামতি নেই। আজও সে সোনার রূপ নিয়ে ঝলমলে।

এমন হলুদ সোনার মত রং যে দূরদূরান্ত থেকেও সহজেই নজর কেড়ে নেয়। কাছে গেলে তার ঝাঁকরা স্বর্ণ রূপ মোহিত করে ফেলতে পারে যে কাউকে। আর সেই মোহিত হতেই তো কত মানুষ ভিড় জমান এখানে। কেবল এ গাছকে চোখের দেখা দেখতে।

এই গিনকো গাছটি শুধু একটি গাছ নয় একটা ইতিহাস। এমন মনে করা হয় যে এর বয়স ৮০০ বছর। কারও মতে তার চেয়েও বেশি হতে পারে এর বয়স।

কিন্তু তাকে দেখে কেউ বুঝতে পারবেনা তার বয়সের ভার। এখনও তরতাজা ঝলমলে যৌবন তার দেহ জুড়ে। দক্ষিণ কোরিয়ার এই গাছটি কেবল একটি গাছ নয়, তাদের দেশের এক গর্বও।

দক্ষিণ কোরিয়া জুড়ে কিন্তু গিনকো গাছের অভাব নেই। দেশজুড়েই নানা জায়গায় গিনকো গাছের দেখা মেলে। সেদিক থেকে এ গাছ যে দেখা যায়না এমনটা নয়।

কিন্তু ‘বাঙ্গি রি’ নামে এই গ্রামের ধারের গিনকো গাছটি সবার থেকে আলাদা। দক্ষিণ কোরিয়ার এটি জাতীয় সম্পদের তকমা পেয়েছে।

এর তরতাজা উজ্জ্বল হলুদ পাতা যখন ভরে যায় তখন মনে হয় যেন সোনা ঝরে পড়ছে তার দেহ থেকে। গিনকো এমন এক গাছ যা কিন্তু বহুদিন পর্যন্ত বাঁচে।

তাই দীর্ঘায়ু গাছ হয়তো আরও পাওয়া যাবে। কিন্তু এ গাছটি দক্ষিণ কোরিয়ার গর্ব, সেখানকার মানুষের গর্ব। যার ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জুড়ে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026