দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে উদ্ধার হওয়া প্রত্ন সামগ্রি, ছবি - আইএএনএস
প্রেসিডেন্টের প্রাসাদের সামনের বিশাল চত্বর সবসময় সযত্নে রাখা হয়। এ বাগান বহু যুগ আগে ব্যবহার হত সেখানকার রাজার প্রাসাদের বাগান হিসাবে। যেখানে অতি বিরল সব ফুল দেখা যেত।
সেই রাজাদের প্রাসাদ এখন ব্যবহার হয় দেশের প্রেসিডেন্টের আবাসস্থল হিসাবে। সেখানেই গত ৪ মাস ধরে কিছু জায়গায় চলছিল খোঁড়াখুঁড়ি।
এই মাটি খোঁড়ার কাজ চালাচ্ছিলেন প্রত্নতাত্ত্বিকরা। তাঁদের মনে হয়েছিল এ বাগানে মাটি খুঁড়লে কিছু বিরল প্রাচীন নিদর্শন পাওয়া যেতে পারে।
মাটি খুঁড়ে অবশেষে তাঁদের ধারনাই সত্যির তকমা পেল। পাওয়া গেল এমন বেশ কিছু প্রাচীন নিদর্শন যা অমূল্য। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন সিওলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ লাগোয়া বাগানে পাওয়া এই প্রত্ন নিদর্শন ৯১৮ থেকে ১৩৯২ খ্রিস্টাব্দের মধ্যের সময়ের।
সে সময় অবিভক্ত কোরিয়ায় রাজত্ব করেছেন গোরিও শাসকরা। পরবর্তীকালে সেখানেই শাসন করেন জোসিয়নরা। এই সব নিদর্শন ওই ২ সাম্রাজ্যের সময়ের বলেই মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা।
যেগুলি পাওয়া গিয়েছে তা সবই মাটির। মাটির পাত্র ও মাটির টালি পাওয়া গিয়েছে। আবার বেশ কয়েকটি চৌকো পাথর পাওয়া গিয়েছে, যার ওপর খোদাই করা রয়েছে চিনা ভাষায় নানা লেখা।
পুরো এলাকা ঘিরে নিয়ে সেখানে আরও খননকার্য চাইছিলেন প্রত্নতাত্ত্বিকরা। তাঁদের বিশ্বাস এখানে আশপাশে আরও মাটি খুঁড়লে আরও নানা নিদর্শন হাতে আসতে পারে। যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…