SciTech

ইন্টারনেট এক্সপ্লোরারের সমাধি, স্মৃতির উদ্দেশ্যে বসল সমাধিশিলা

খ্রিস্টধর্মাবলম্বীরা প্রিয়জন মারা গেলে তাঁর সমাধিস্থলের ওপর পাথরের ফলক তৈরি করে তাঁর নাম সহ জন্ম ও মৃত্যুর দিন লেখেন। এক্ষেত্রে হল ইন্টারনেট এক্সপ্লোরারের।

সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট ব্যবহার করে কোনও ওয়েবসাইট অ্যাকসেস করতে হলে সবার আগে যেটা দরকার তা হল ওয়েবব্রাউজার।

এখন অধিকাংশ মানুষ গুগলের ওয়েবব্রাউজার ক্রোম দিয়ে নিজের পছন্দের ওয়েবসাইটে পৌঁছে যান। কিন্তু একটা সময় ছিল এই কাজের প্রায় পুরো দায় নিজের কাঁধে বহন করেছে ইন্টারনেট এক্সপ্লোরার। মাইক্রোসফট সংস্থার এই ওয়েবব্রাউজার যখন ২৭ বছর আগে পরিষেবা প্রদান শুরু করে তখন কিন্তু ইন্টারনেট ব্যবহারের অন্যতম প্রধান ভরসার নাম ছিল এই ব্রাউজারটি।

আদি ওয়েবব্রাউজারটি চলতি সপ্তাহে তার ছুট থামিয়েছে। মাইক্রোসফট ঘোষণা করেছে যে তারা বন্ধ করছে ইন্টারনেট এক্সপ্লোরারের পরিষেবা। দীর্ঘ ২৭ বছর নিরলস পরিষেবা দেওয়ার পর অবশেষে ইন্টারনেট এক্সপ্লোরারের মৃত্যু অনেক মানুষের জন্যই ছিল খুবই স্মৃতিমেদুর।

বিশ্বে এখন সবচেয়ে বেশি গতিতে ইন্টারনেট পরিষেবা পাওয়া দেশগুলির অন্যতম দক্ষিণ কোরিয়া। সেখানকার এক সফটওয়্যার ডেভেলপার এই ইন্টারনেট এক্সপ্লোরারের ২৭ বছরের পরিষেবার ইতি ঘোষণায় এই ওয়েব ব্রাউজারের স্মৃতিকে অন্যভাবে উস্কে দিয়েছেন।

তিনি প্রিয়জনের মৃত্যুর পর তাঁর সমাধিতে সমাধিশিলা স্থাপন করে সেখানে তাঁর নাম, জন্ম ও মৃত্যুর তারিখ যেভাবে লিখে রাখা হয় তেমনই করেছেন।

ইন্টারনেট এক্সপ্লোরারের একটি সমাধিস্থল তৈরি করেছেন তিনি। সেখানে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি সমাধিশিলাও স্থাপন করেছেন। এই সমাধিশিলা এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের অন্যতম চর্চার বিষয়ে পরিণত হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026