World

ভুল করে ৭ মাসের শিশুকে দেওয়া হল করোনা প্রতিষেধক টিকা

শিশুদের করোনা প্রতিষেধক টিকা এখনও তৈরিই হয়নি। চেষ্টা চালাচ্ছেন গবেষকেরা। কিন্তু ভুল করে এক ৭ মাসের শিশুকে বড়দের করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হল।

করোনা রুখতে টিকাকরণ চলছে বিশ্বজুড়েই। একাধিক সংস্থার টিকাই মান্যতা পেয়েছে। ফলে বিভিন্ন দেশে বিভিন্ন টিকা দেওয়া চলছে। তবে সব টিকাই এখন বড়দের দেওয়া হচ্ছে। সদ্যোজাতদের জন্য কোনও করোনা প্রতিষেধক টিকা নেই। তা এখনও ট্রায়াল পর্যায়ে থাকলেও প্রদান মান্যতা পায়নি।

কিন্তু এর মাঝেই এক ৭ মাসের শিশুকে করোনা প্রতিষেধক টিকা প্রদানের ঘটনা চমকে দিয়েছে সকলকে। অবশ্যই ভুল করে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

আসলে শিশুদের মায়েদের জন্য মডার্নার করোনা প্রতিষেধক টিকা রাখা ছিল। শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল ফ্লু-এর টিকা দেওয়ার জন্য।

তাকে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার কথাই নয়। কিন্তু শিশু চিকিৎসক ভুল করে ফ্লু-এর টিকার বদলে করোনা প্রতিষেধক টিকা শিশুটিকে দিয়ে দেন। তারপরই বিষয়টি নজরে আসে। কিন্তু ততক্ষণে টিকা প্রদান হয়ে গেছে। তা শরীরে প্রবেশ করে গেছে।

দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ৫ দিন আগে হয়েছে। গত ৫ দিনে তার দেহে অবশ্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নজরে পড়েনি। তবে তাকে পর্যবেক্ষণেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলের দক্ষিণে সিয়োগনাম নামে একটি জায়গায়। ওই শিশু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা মা। তাঁরা আইনের দ্বারস্থ হয়েছেন। ভুল ইঞ্জেকশন প্রদানের জন্য তাঁর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন শিশুর অভিভাবক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026