দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্যকে স্বীকৃতি দিল না আদালত

ইতিহাস বলছে দক্ষিণ চিন সাগরের একটা বড় অংশের ওপর তাদের অধিকার রয়েছে। সেখানকার যাবতীয় সম্পদের ওপরও একমাত্র তাদেরই অধিকার রয়েছে। চিনের এই দাবিকে এদিন নস্যাৎ করে দিল রাষ্ট্রসংঘের একটি সালিশি আদালত। আদালতের এই রায় ফিলিপিন্সের জন্য একটা বড় জয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা। কারণ চিনের এই দাবির বিরুদ্ধাচরণ করে সোচ্চার হয়েছিল ফিলিপিন্সই। তারাই বিষয়টি সালিশি আদালতে পেশ করে বিচার চায়। এদিন সেই মামলায় আদালত আরও জানিয়েছে দক্ষিণ চিন সাগরের একটা বড় অংশ সমুদ্র সম্পদের দিক থেকে অত্যন্ত অর্থকরী। সেখানে ফিলিপিন্সের মৎস্যজীবীদের দক্ষিণ চিন সাগরে মাছ ধরতে না দেওয়ার চেষ্টা করে চিন ঠিক করেনি। পাশাপাশি দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে জলের ওপর যে নির্মাণকাজ তারা করেছে তা সেখানকার বিশাল কোরাল সাম্রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এদিন সালিসি আদালতে আগাগোড়াই ভর্ৎসিত চিন অবশ্য এসব নির্দেশকে তোয়াক্কা করছে না। বেজিং সাফ জানিয়েছে তারা এই নির্দেশ মানতে বা বিশ্বাস করতে বাধ্য নয়।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026