World

৭৩ বছর পর মেটাল ডিটেক্টর খুঁজে পেল হারানো আংটি, মালিকের দেখা হল না

৭৩ বছর পর হারানো একটি আংটি খুঁজে দিল মেটাল ডিটেক্টর। তবে যাঁর সেই আংটি তাঁর আর সে আংটি ফেরত পাওয়া হল না।

একটি মেটাল ডিটেক্টর নিয়ে জমির দিকটা খুঁজে দেখছিলেন এক ব্যক্তি। কিছুটা কৌতূহলেই দেখছিলেন মেটাল ডিটেক্টরের কার্যকারিতা। আর তা করতে গিয়ে মেটাল ডিটেক্টর সিগনাল দিতে মাটির খাঁজে একটি আংটি পান তিনি। সে আংটি যে আদৌ হালফিলের নয় তা বুঝতে অসুবিধা হয়নি তাঁর।

তিনি আংটিটি সযত্নে তুলে আনেন। পরীক্ষা করতে গিয়ে মাইকেল শ‌েলি নামে ওই ব্যক্তি বেড়াতে গিয়ে পাওয়া আংটিটির কিছু চিহ্ন দেখে বুঝতে পারেন এ আংটি ১৯৪৮ সালের একটি স্কুল পড়ুয়ার আংটি।

দক্ষিণ ক্যারোলিনায় উইলসন কলেজের স্নাতক যে ব্যক্তির ওই আংটি, তার পিছনে তাঁর নামের আদ্যক্ষর লেখা ছিল। এএইচসি দেখে তারপর খোঁজ শুরু করেন শেলি।

৩ সপ্তাহ ধরে খোঁজ নেওয়ার পর তিনি জানতে পারেন ওই স্কুলের কোন ছাত্রের আংটি সেটি। যেটি ১৯৪৮ সালে তিনি পড়ুয়া অবস্থায় হারিয়ে ফেলেছিলেন।

বাড়ি খুঁজে শেলি ওই কুকসে পরিবারের কাছে হাজির হন। আংটিটি আর্ট কুকসের। তাঁর খোঁজ করতে শেলি জানতে পারেন যে তিনি ২০১৬ সালেই মারা গেছেন। ফলে তাঁকে আর আংটি ফেরত দেওয়ার উপায় নেই।

তবে আর্টের স্ত্রী জীবিত। শেলি ওই আংটিটি তাঁর স্ত্রী ৯১ বছরের মারগেরির হাতে তুলে দেন। বৃদ্ধা জানান, তাঁর যখন বিয়ে হয় তার অনেক আগেই আংটিটি হারিয়েছিল। তাই ওটি সম্বন্ধে তাঁর জানা নেই। তাঁর স্বামীও কখনও ওই হারানো আংটির কথা তাঁকে বলেননি।

তবে এখন যখন স্বামীর সেই আংটি ৭৩ বছর পর তাঁর কাছে এসেছে তখন সেটি আপাতত তিনি তাঁর সঙ্গেই রাখবেন। তাঁর অবর্তমানে তা পরিবারের হাতে যাবে। এভাবেই সেটি পরিবারে পরম্পরায় সংরক্ষিত হবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026