World

১০৬ বছর বয়সে স্কুলের ডিপ্লোমা পেলেন শতায়ুর বৃদ্ধ

তাঁর বয়স এখন ১০৬ বছর। এই বয়সেও যে কোনও স্কুল থেকে ডিপ্লোমা হাতে পাওয়া যায় তা তাঁর ক্ষেত্রে দেখা গেল।

শতায়ু পার করে আরও কিছুটা পথ এগিয়ে গেছেন তিনি। ১৯১৮ সালে জন্মগ্রহণ করা মানুষটি এখন ১০৬ বছরের বৃদ্ধ। ১০৬ বছর বয়সটাই একটা ইতিহাস। ওই বয়স পর্যন্ত এ বিশ্বের হাতেগোনা কয়েকজনই পৌঁছতে পেরেছেন। যার মধ্যে এই অতি বৃদ্ধ একজন।

এই বয়সে বেঁচে থাকলেও মানুষ একদম সুস্থ অবস্থায় চলাফেরা করে বেড়াচ্ছেন এমনটা দেখা যায়না। একটু পরনির্ভরশীল হতেই হয়। আর্থিক দিক থেকে না হলেও জীবনযাপনের ক্ষেত্রে তো বটেই।

এই বয়সে পরিবারের সঙ্গে নির্ভেজাল আনন্দে দিন কাটানো যেতে পারে। কিন্তু স্কুলের ডিপ্লোমার আর কোনও প্রয়োজন থাকেনা। কিন্তু ১০৬ বছর বয়সেই এক অতি বৃদ্ধ পেলেন হাইস্কুলের ডিপ্লোমা।

যা নিতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হুইল চেয়ারেই অডিটোরিয়ামে হাজির হন। কিন্তু সম্মান গ্রহণের সময় ২ জন তাঁকে হুইল চেয়ার থেকে তুলে ধরে নিয়ে আসেন। তিনি হেঁটেই এগিয়ে এসে সম্মান গ্রহণ করেন। তাঁর হাতেই তুলে দেওয়া হয় এই ডিপ্লোমা।

সাউথ ক্যারোলিনার বাসিন্দা গ্রাম্পস-কে সম্মান জানাতেই জর্জটাউন হাইস্কুল এই বিশেষ ডিপ্লোমা প্রদান করে। কিছু মানুষের উপস্থিতিতে অডিটোরিয়ামে করতালির মধ্যে দিয়ে সাম্মানিক ডিপ্লোমা হাতে তুলে নেন ১০৬ বছরের গ্রাম্পস।

সম্মান গ্রহণের পর তাঁকে ফের হুইল চেয়ারে বসানো হয়। স্টেজেই হুইল চেয়ারে বসে হাত নেড়ে সকলকে ধন্যবাদ জানান গ্রাম্পস।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026