World

তরুণ তরুণীর ভাঙতে বসা ভালবাসা বাঁচিয়ে দিল কিশোর

কতই বা বয়স তার। ১৫ বছর চলছে। এই বয়সেই ভেঙে যেতে বসা এক প্রেম কাহিনিকে বাঁচিয়ে দিল সে। তার জন্য এক তরুণ তরুণী পেল সুন্দর এক মুহুর্ত।

একটুর জন্য ভাঙতে বসেছিল তাঁদের সুখের মুহুর্ত। সব কিছু ঠিকঠাক। সমুদ্রের ধারে নীল আকাশের নিচে সোনালি বালুকাবেলায় তাঁরা একে অপরকে জীবনসঙ্গী করার শপথ করবেন। একে অপরকে পরিয়ে দেবেন আংটি। যা তাঁদের সারা জীবনের বন্ধনের চিহ্ন হয়ে থাকবে।

মানুষের জীবনে যে কটি স্বপ্নের মত মুহুর্ত আসে তার একটি এই মুহুর্তটি। ফলে এক তরুণ ও এক তরুণী নিজেদের নতুন জীবন শুরুর বাসনা নিয়ে সেজে গুজে হাজির হয়েছিলেন সমুদ্রতটে। সবাই তৈরি। এবার আংটি পরানোর পালা। আর ঠিক সেই সময় ওই তরুণ বুঝতে পারলেন তাঁর সঙ্গে থাকা আংটিটি আর হাতে নেই।

আংটি না থাকলে তো এদিনের সব অনুষ্ঠানই বাতিল হয়ে যাবে। তাঁদের প্রেম কাহিনি শেষ মুহুর্তে পূর্ণতা পাবেনা। আঁতিপাঁতি করে খুঁজেও বালির মধ্যে কোথাও আংটি পাওয়া যায়নি।

এই সময় ওই সমুদ্রতটে খেলা করছিল এক ১৫ বছরের কিশোর। সে এসেছিল সমুদ্রের বালির তলায় লুকিয়ে থাকা কোনও ধাতব গুপ্তধন পায় কিনা তা খুঁজতে। আর সেই গুপ্তধন খুঁজতে সে সঙ্গে এনেছিল একটি মেটাল ডিটেক্টর।

আংটি হারানোর কথা শুনে সে এগিয়ে আসে। অভয় দেয় চিন্তা না করতে। সে খুঁজে দিচ্ছে আংটি। তারপর তার হাতে থাকা মেটাল ডিটেক্টর দিয়ে সাউথ ক্যারোলিনার সমুদ্রসৈকতে ওই আংটি খুঁজতে লাগল সামান্য সময়।

বালির মধ্যে লুকিয়ে যাওয়া সেই আংটি ফেরত পেয়ে কার্যত আপ্লুত তরুণ তরুণী। তাঁদের এই স্বপ্নের মুহুর্তটা বাঁচিয়ে দেওয়ার জন্য তাঁরা ধন্যবাদ জানান ওই কিশোরকে।

গুড মর্নিং আমেরিকা নামে একটি মার্কিন টিভি অনুষ্ঠানে খবরটি প্রচারিত হওয়ার পর বিশ্বজুড়েই ওই কিশোরকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026