World

আইন মেনে পাখি উড়ল না, বরং মুখ ঘোরাল গাড়ি

পাখি তো উড়ে গেলেই পারে অথবা তাকে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু তাকে ট্রাফিক কোণ দিয়ে ঘিরে বরং গাড়িকেই ঘুরিয়ে দেওয়া হল। পাখিটা অসুস্থ এমনও নয়।

পাখিরা তো কত জায়গাতেই এসে বসে। তারপর উড়েও যায়। তারজন্য তো গাড়ি মুখ ঘোরায় না। গাড়ি একটা এলাকা এড়িয়ে চলে এমনটাও নয়। বরং পাখি যদি সামনে পড়েও যায় তাহলেও গাড়ির হর্নের আওয়াজেই তারা উড়ে পালায়।

কিছু না হলে তাড়া করলেও উড়ে যায় পাখি। তবু একটি পাখির সঙ্গে এমন কোনও চেষ্টা হল না। বরং আইন মেনে তাকে ঘিরে দেওয়া হল। মুখ ঘোরাল গাড়ি।

পরিযায়ী ওই পাখিটিকে একটি পার্কিং লটে বসে থাকতে দেখা যায়। সেখানে সে একা বসে ছিলনা। বরং সে একটি বাসাই তৈরি করে ফেলেছিল সেখানে। তারপর সেখানে ডিমের ওপর বসে তা দিচ্ছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইন হল এমন পরিযায়ী পাখিদের কোনও বাড়ির মালিক জোর করে সরাতে পারবেননা। বাড়ির মালিকের যদি মনেও হয় যে পাখিটি তাঁর সম্পত্তির ওপর বসে আছে, তাহলেও তিনি কিছু করতে পারবেননা। এক্ষেত্রে ঠিক তাই হয়।

একটি পার্কিং লটে পাখিটি ডিম পাড়ায় তার বাসা ভাঙা বা পাখিটিকে উড়িয়ে দেওয়া, কোনওটিই কেউ করতে পারেননি। কারণ তা আইন বিরুদ্ধ। অবশ্য অমানবিকও।

পার্কিং লটে পাখির বাসা, ছবি – সৌজন্যে – ফেসবুক – @BerkeleyElectricCooperative

বরং পার্কিং লটে যেখানে পাখিটি ডিমে তা দিচ্ছিল সেই জায়গাটি ঘিরে দেওয়া হয়। গাড়িগুলিকে বুঝিয়ে দেওয়া হয় ওই জায়গা দিয়ে গাড়ি চালানো যাবেনা।

আইন মানার পাশাপাশি ওই পার্কিং লটের দায়িত্বে থাকা মানুষজন মানবিকতারও পরিচয় দিলেন। ঘটনাটি ঘটে মার্কিন মুলুকের দক্ষিণ ক্যারোলিনায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026