World

বেড়ালের পাকস্থলী থেকে যা বেরিয়ে এল তাতে বিস্ময়ে বাকরুদ্ধ চিকিৎসকেরা

একটি বেড়াল এসে শুয়েছিল একটি বাড়ির দরজায়। ঝিমোতে থাকা বেড়ালটিকে নিয়ে স্থানীয়রা পশু হাসপাতালে হাজির হন। তারপর যা হল তা বিস্ময়কর।

পাশের বাড়ির লোকজন সকলে দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। সঙ্গে পোষা বেড়ালটিকে আর নিয়ে যাননি। ফেলে যান বাড়ির কাছে। সেই বেড়ালটিকে ওই বাড়ির পাশের বাড়ির বাসিন্দারা দেখেন তাঁদের দরজার সামনে পড়ে থাকতে।

বেড়ালটি ঝিমোচ্ছিল। খাবার দিলেও খেতে চাইছিল না। বেশ কিছুদিন দেখার পর বেড়ালটিকে নিয়ে স্থানীয় একটি পশু হাসপাতালে হাজির হন ওই বাড়ির লোকজন।

বেড়ালটি যেভাবে ঝিমিয়ে পড়ছে তাতে তার বাঁচার সম্ভাবনা কমছিল। চিকিৎসকেরা বেড়ালটিকে দেখার পর তার পাকস্থলীর ছবি তোলেন। তাতে তাঁরা পাকস্থলীতে কিছু আটকে থাকতে দেখেন।

বেড়ালের পাকস্থলীতে কি আটকে আছে? চিকিৎসকেরা স্থির করেন বেড়ালটিকে সুস্থ করতে তাঁদের অস্ত্রোপচার করতে হবে। সেইমত অপারেশন শুরু হয়।

পাকস্থলী থেকে এরপর এক এক করে চিকিৎসকেরা যা বার করে আনলেন তা চমকিত করার জন্য যথেষ্ট। বেড়ালের পাকস্থলী থেকে এক এক করে বার হতে থাকে চুল বাঁধার গার্ডার।

অন্য কিছুই নয়, এক এক করে চুল বাঁধার নানা আকারের গার্ডার বার হতে থাকে। এমন করে ৩৮টি রবারের গার্ডার বার করে আনেন চিকিৎসকেরা।

পাকস্থলী জুড়ে এত গার্ডার! এটা অবাক করেছে পশু চিকিৎসকদেরও। বেড়াল এতগুলো গার্ডার কীভাবে খেয়ে ফেলল? কেনই বা খেল? তার উত্তর খুঁজে পাচ্ছেন না তাঁরা। তবে গার্ডার বার হতেই দ্রুত সুস্থ হয়ে উঠছে বেড়ালটি। ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026