কথায় বলে দুমুখো সাপ যারা হয়, সাধারণত তাদের এড়িয়ে চলাই শ্রেয়। কিন্তু দুমুখো হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার এক বেড়াল ছানাকে কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না আপনি। শুনে অবাক লাগলেও দুমুখো এক বেড়ালের হদিশ সত্যি মিলেছে। তার ঘর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সদ্যোজাত চোখ না ফোটা সেই বেড়াল ছানার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়।
গত ১২ ডিসেম্বর ভূমিষ্ঠ হয় ‘বেটি বি’ নামের অদ্ভুতদর্শন বেড়ালটি। দেখা যায়, তার দু জোড়া চোখ, এক জোড়া করে নাক, মুখ আর কান। ডাক্তারি পরিভাষায় এই ধরণের ঘটনাকে বলা হয় ‘ক্রেনিয়োফেসিয়াল ডুপ্লিকেশন’। যেখানে মাতৃজঠরে থাকা দুটি আলাদা ভ্রূণ এক হয়ে গিয়ে একক ভ্রূণে পরিণত হয়। যার জেরে একই শরীরে দুটি মুখ নিয়ে জন্ম হয়েছে মিষ্টি বেটির।
কালো-ধূসর রঙের স্বভাবে শান্ত লোমশ ছানাটির দেখাশোনায় অবশ্য ত্রুটি রাখছেন না তার পালিকা মা। এর মধ্যে জনপ্রিয়তায় সোশ্যাল মিডিয়া তারকাদের হার মানিয়েছে আদুরে বেটি। তার রকমসকম দেখতে ফেসবুকে অনুরাগীর সংখ্যা এর মধ্যেই ছাড়িয়ে গেছে ৫০ হাজারের কোঠা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…