World

হাতির পাল্লায় সাফারির জিপ, আতঙ্কে জঙ্গলের মধ্যে ছুটলেন পর্যটকেরা

অনেক অভয়ারণ্যেই পর্যটকদের ঘোরানোর বন্দোবস্ত থাকে। জিপে করে তাঁদের জঙ্গল ও সেখানকার প্রাণিদের ঘুরিয়ে দেখানো হয়। এবার সেই সাফারি জিপ পড়ল হাতির পাল্লায়।

ঝলমলে দিনে জঙ্গলে জিপে করে সাফারি করতে বার হয়েছিলেন পর্যটকেরা। সঙ্গে ছিলেন গাইডও। বেশ চলছিল জঙ্গল সাফারি। এভাবেই একসময় জিপটি পৌঁছে যায় একটি কাঁচা পথ ধরে হাতির পালের কাছাকাছি।

পর্যটকরা তো বেজায় খুশি। সামনে হাতির পাল দেখতে পেয়ে ছবিও তোলেন তাঁরা। কিন্তু সেই সময়ই ঘটে যায় বিপত্তি। জঙ্গলের ধার থেকে আচমকা বেরিয়ে আসে একটি বিশাল দাঁতাল হাতি।

সেটি যে রেগে আছে তা তার শরীরী ভাষা থেকেই স্পষ্ট হচ্ছিল। সেটি আওয়াজ করতে করতে এগিয়ে আসে জিপটির দিকে। তখন আর কিছু করার নেই। জিপটির পিছু হঠারও উপায় নেই।

দাঁতালটি ক্রমশ ধাক্কা মারতে থাকে জিপটিতে। শুঁড় দিয়ে ঠেলতে ঠেলতে জিপটিকে নিয়ে যেতে থাকে। জিপে থাকা পর্যটকরা প্রাণভয়ে চিৎকার করতে থাকেন। কিন্তু হাতি তখন রেগে আগুন।

এক সময় জিপটিকে উল্টে দেয় হাতিটি। সে সময় পিছনেই এসে দাঁড়ায় অন্য একটি সাফারি জিপ। উল্টে যাওয়া জিপ থেকে নেমে বা উল্টে পড়ে পর্যটকরা তখন রুদ্ধশ্বাসে ছুটছেন। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারছেন ছুটছেন। এই ঘটনায় জিপটি ভেঙে চুড়ে গেলেও পর্যটকদের রক্ষা করা সম্ভব হয়।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, হাতিদের মিলনের সময় পুরুষ হাতিরা এমন রাগী অবস্থায় থাকে। তখন তারা যে কোনও পদক্ষেপ করতে পারে।

যে হাতির পালটিকে দেখে সাফারি জিপটি দাঁড়িয়েছিল সেটি আসলে ছিল হাতিদের মিলনের দল। যারা সে সময় নিরিবিলিতে একান্তে থাকতে চাইছিল।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026