World

বাস্তবের স্পাইডার-ম্যান, সকলের সামনে আদালত থেকে চম্পট দিল অভিযুক্ত

আদালতে তার বিচারপর্ব চলছিল। সেখান থেকে সকলের চোখের সামনে দিয়ে পালাল অভিযুক্ত। তার পালানো স্পাইডার-ম্যানের কথা মনে পড়িয়ে দিল।

একটি বাড়ির তালা ভেঙে সে বাড়িতে প্রবেশ। তারপর চুরি। সেই ঘটনায় ধরা পড়ে এক ব্যক্তি। তাকে আদালতে পেশ করা হয়। অভিযুক্তের বিচারপর্ব শুরু হয়েছিল। আদালত মানে তো বিচারক ছাড়াও থাকেন কর্মীরা, পুলিশ এবং সাধারণ মানুষ।

সেই ভরা আদালত থেকে যে কোনও অভিযুক্ত পালাতে পারে তা ভাবনার অতীত। সেটাই কিন্তু ঘটল। তার সেই পালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই অভিযুক্তকে পালাতে দেখা যায়।

দেখা যায় আদালতের বাড়িটির ৩ তলা থেকে সে ঝুলছে। তারপর দেওয়াল ধরেই সে হড়কে নেমে একটি করে তলা নামে। নামে কার্নিশে। তারপর কার্নিশ থেকে তার নিচের তলায় ফের দেওয়াল ধরে পিছলে নেমে পড়া। এভাবেই শেষে একটা লাফ দিয়ে নিচে নেমে পড়ে সে। তারপর ঝড়বৃষ্টির মধ্যেই ছুট লাগায়। পালিয়েও যায়।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে। সেখানেই আদালত থেকে পালায় ওই বিচারাধীন ব্যক্তি। যাকে চোর সন্দেহে পাকড়াও করার পর তার বিচার চলছিল।

প্রশ্ন উঠেছে আদালতের নিরাপত্তা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখার পর অনেকেই আদালত চত্বরের নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাকের ডগা দিয়ে এভাবে এক অভিযুক্তের পালিয়ে যাওয়া কীভাবে সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে তো আবার ওই ব্যক্তির পালানোর সঙ্গে স্পাইডার-ম্যানের তুলনা করেছেন। সুবারবান কন্ট্রোল সেন্টার পালানোর এই ছবি পোস্ট করেছে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026