Sports

বিসিসিআই-কে কড়া ভাষায় আক্রমণ করলেন সৌরভ

ভারতীয় ক্রিকেটে এখন নতুন ফ্যাশন, স্বার্থের সংঘাত, খবরে টিকে থাকার সবচেয়ে ভাল উপায়, ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন, বিসিসিআই এথিক্স আধিকারিকের কাছ থেকে স্বার্থের সংঘাতের নোটিস পেলেন দ্রাবিড়। ট্যুইট করে এই ভাষাতেই বিসিসিআই-কে আক্রমণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে একই সমস্যার শিকার হয়েছিলেন তিনি। তাই এবার সতীর্থকে চিঠি ধরানোয় পুরনো রাগ উগরে দিলেন সৌরভ।

বিসিসিআইয়ের ওমবুডজমান কাম এথিক্স কমিটির আধিকারিক প্রাক্তন বিচারপতি ডিকে জৈন দ্রাবিড়কে একটি চিঠি পাঠিয়েছেন। মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের এক আজীবন সদস্য সঞ্জীব গুপ্তার অভিযোগক্রমে চিঠি পাঠান ডিকে জৈন। অভিযোগপত্রে সঞ্জীব গুপ্তা জানিয়েছিলেন রাহুল দ্রাবিড় একাধারে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি-র প্রধান। আবার তিনি ইন্ডিয়া সিমেন্টের ভাইস-প্রেসিডেন্ট। সেই ইন্ডিয়া সিমেন্ট যারা চেন্নাই সুপার কিংসের মালিক। এভাবে ২টি সংস্থায় একসঙ্গে থাকা নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জীব গুপ্তা।

দ্রাবিড়ের বিরুদ্ধে অভিযোগকারী সঞ্জীব গুপ্তা আগেও ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। যে তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ। এভাবে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটারদের স্বার্থের সংঘাতের চিঠি পাঠানো উচিত নয় বলে দাবি করেছেন হরভজন সিংও। তিনিও ট্যুইট করে বিসিসিআই-এর এই আচরণের বিরোধিতা করেন। এদিকে যা খবর তাতে দ্রাবিড় হয়তো ইন্ডিয়া সিমেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026