Sports

ছেলের ফোনেই কোচ রাহুল দ্রাবিড়, গুগলি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার পিছনে কি কারণ তা ফাঁস করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসির ছলেই কথাগুলো বলেন তিনি।

রবি শাস্ত্রীর হাত থেকে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। দলের সঙ্গে যোগও দিয়েছেন তিনি। কেন বিসিসিআই রাহুলকে কোচিংয়ের দায়িত্ব দিল?

দুবাইতে চলা একটি বইমেলায় উপস্থিত হয়ে এর কারণ জানালেন বিসিসিআই সভাপতি তথা রাহুল দ্রাবিড়ের দীর্ঘদিনের সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ জানিয়েছেন রাহুলের ভারতীয় দলের কোচ হওয়ার পিছনে রয়েছে তাঁর ছেলে। রাহুলের ছেলের ফোন এর জন্য দায়ী।

সৌরভ মজার ছলেই বলেন, রাহুলের ছেলে তাঁকে ফোন করেছিল। ফোনে সে জানায় তার বাবা রাহুল দ্রাবিড় বাড়িতে খুবই কড়া। বাড়িতে তাকে সবসময় শাসনে রাখেন। তাই তাঁকে বাড়ি থেকে দূরে রাখলেই ভাল হয়।

রাহুলের ছেলের এই অনুরোধ শোনার পর সৌরভ স্থির করেন তাহলে রাহুলই হবেন ভারতীয় দলের পরবর্তী কোচ। যাতে তিনি বাড়ি থেকে দূরে থাকতে পারেন। ছেলে বাবার কড়া শাসন থেকে মুক্তি পায়।

পুরোটাই মজার ছলে বললেও সৌরভ এও জানিয়েছেন যে তিনি এবং রাহুল দ্রাবিড় সমসাময়িক। দুজনে একসঙ্গে দীর্ঘদিন ধরে খেলেছেন। এখনও তাঁদের বন্ধুত্ব অটুট। এই পরিস্থিতিতে রাহুলের সঙ্গে কোচিং নিয়ে কথা বলতেও তাঁর সুবিধা হবে।

ফাইল : রাহুল দ্রাবিড়, ছবি – আইএএনএস

প্রসঙ্গত অনেক টালবাহানার পর রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করা হয়েছে। অন্যদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব এতদিন রাহুল সামাল দেওয়ার পর এবার অ্যাকাডেমির কোচ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026