Sports

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে অন্য পরিকল্পনা ফ্যানক্লাবের

করোনা পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন পালন ধুমধাম করে সম্ভব নয়। তাই অন্য পরিকল্পনা করল তাঁর ফ্যানক্লাব।

কলকাতা : মহারাজের দরবারে। এটাই নাম ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানক্লাবের। ক্লাবের সদস্য সংখ্যা ১০ হাজারের ওপর। প্রতি বছরই সৌরভের জন্মদিন ৮ জুলাই তারা ধুমধাম করে পালন করে। কেক কাটে। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে কেক ও মিষ্টি। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সেসব সম্ভব নয়। তাই এক অভিনব উদ্যোগ নিল সংগঠন।

বুধবার তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন পালন করবে ঠিকই, তবে একটু অন্যভাবে। তারা সৌরভের মুখের ছবি দেওয়া মাস্ক তৈরি করেছে। তৈরি করেছে সৌরভের লর্ডসে টেস্ট ডেবিউ-এর ছবি ও তার পাশে সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে ছবি। এই ২টি জিনিস ফ্যানক্লাব বিলি করবে। তাঁদের হাতে তুলে দেবে মাস্ক যাঁদের মাস্ক কেনার সামর্থ্য নেই।

সংগঠনের তরফে এও জানানো হয়েছে যে তারা সৌরভের জন্মদিনে বুধবার সৌরভের বেহালার বাড়ি গিয়ে তাঁর হাতে মাস্ক ও ছবি তুলে দিয়ে আসবে। এটাই হবে জন্মদিনের উপহার। এছাড়া তারা ওই মাস্ক তাদের তৈরির খরচ অর্থাৎ ৫০ টাকায় বিক্রি করবে। যাঁরা ইচ্ছুক তাঁরা ওই মাস্ক কিনতে পারবেন। সংগঠন স্থির করেছে সৌরভের ৪৮ তম জন্মদিনে তারা ৪৮টি দরিদ্র পরিবারকে খাওয়াবে। এটাই হবে তাদের মহারাজকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা।

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026