স্বপ্নের টেস্ট দলে নেই সৌরভ, বিরাট!

কানপুরের গ্রিন পার্কে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ ছিল ভারতের ক্রিকেট ইতিহাসের এক অন্যতম অধ্যায়। কারণটা অবশ্যই ৫০০ তম টেস্ট ম্যাচ খেলা। আর সেই ঐতিহাসিক টেস্টকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের ক্রিকেট ভক্তদের জন্য আয়োজন করেছিল একটি অনলাইন ভোটিংয়ের। কিসের ভোট? শর্ত ছিল ভারতের স্বপ্নের টেস্ট টিম গড়ার। যেখানে ভক্তদের অনলাইন ভোটের মাধ্যমে বেছে নিতে হবে ভারতের সর্বকালের সেরা ১২ জন টেস্ট খেলোয়াড়কে। যাঁদের নিয়ে দেশের স্বপ্নের ১২ জনের টেস্ট দল তৈরি হবে। তারই ফলাফল ঘোষণা হল সোমবার।

যেখানে সবাইকে অবাক করে জায়গা হয়নি ভারতের অন্যতম সফল টেস্ট ক্যাপ্টেন ও ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জায়গা পাননি বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিও। বরং সকলকে কিছুটা অবাক করেই ভক্তদের ভোটে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন যুবরাজ সিং! তবে ১২ নম্বর খেলোয়াড় হিসাবে। অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। আশির দশকের দল থেকে জায়গা পেয়েছেন সুনীল গাভাস্কার ও কপিল দেব। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রাহুল দ্রাবিড়। দল হয়েছে এরকম – সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, জাহির খান, ‌রবিচন্দ্রন অশ্বিন ও যুবরাজ সিং।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026