Kolkata

২৫ বছর পর বেলুড় মঠে গিয়ে চাল দিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনার সঙ্গে লড়াইয়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে দরিদ্র মানুষজন সবচেয়ে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের সবচেয়ে বড় চিন্তা খাবার। ঠিকঠাক প্রতিদিন তাঁদের মুখে খাবার তুলে দিতে সরকারের পাশাপাশি অগ্রণী ভূমিকা নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। তারই প্রধান কার্যালয় বেলুড় মঠ। বুধবার সেখানেই হাজির হলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

দরিদ্রদের জন্য ২ হাজার কেজি চাল বেলুড় মঠে দান করেন তিনি। পরে সৌরভ ট্যুইট করে জানান, ২৫ বছর পর তিনি বেলুড় মঠে গেলেন। দরিদ্রদের জন্য দিয়ে এলেন ২ হাজার কেজি চাল। বেলুড় মঠে অবশ্য করোনার জেরে এখন সাধারণের প্রবেশ নিষেধ। কোনও পুজো দিতে পারবেননা কেউ। দুপুরে যে প্রসাদ বিতরণ হয় তাও বন্ধ। বন্ধ রয়েছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরও।

সৌরভ গঙ্গোপাধ্যায় সাধারণ মানুষকে এই ২১ দিনের লকডাউন মেনে চলার পরামর্শ দেন। বর্তমানে দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে। এই অবস্থায় করোনাকে পরাস্ত করতে করোনা চেন ভেঙে দেওয়ার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞেরা। আর তা করতে গেলে পারস্পরিক মেলামেশা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। রাখতে হবে সামাজিক দূরত্ব। ঘরে থাকতে হবে সকলকে। তবেই আসবে সাফল্য।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026