Sports

ভারতীয় দলের অধিনায়ক থেকে বিসিসিআই মসনদ, বৃত্ত সম্পূর্ণ করলেন সৌরভ

অধিনায়ক বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাঁর নেতৃত্বে দল এখন বিশ্বের ১ নম্বর ক্রিকেট দল। তিনি যে সাহায্য চাইবেন, বিসিসিআই তাঁকে দেবে। তাঁর সঙ্গে ক্রিকেট ভেন্যু নিয়েও কথা হবে। আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর মসনদে বসে প্রথম সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় এভাবেই বিরাট কোহলির প্রশংসা করলেন। সেইসঙ্গে সৌরভ জানিয়েছেন, পারফরমেন্সই শেষ কথা। পারফরমেন্স ভাল হলে সেই ক্রিকেটারকে আর কোনও প্রমাণ দিতে হবেনা।

সৌরভ এদিন ফের জানিয়েছেন তাঁর ঘরোয়া ক্রিকেটের ওপর নজর থাকবে। প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই ভাল ভাল খেলোয়াড় উঠে আসে। তবে তিনি এটাও বলেন যে ভারতীয় দল এখন যা পারফরমেন্স করছে তাতে দল পরিবর্তনের প্রয়োজন নেই। আইসিসি-র কাছ থেকে বিসিসিআই বেশ কিছু টাকাও পায়। সেই টাকা উদ্ধারের চেষ্টাও তিনি করবেন বলে জানিয়েছেন সৌরভ। সেইসঙ্গে জানিয়েছেন, বিসিসিআইয়ের পরিচালন ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন তিনি।

সৌরভ আরও জানিয়েছেন, তিনি যেভাবে ভারতীয় দলের নেতৃত্বে দিয়েছিলেন, সেইভাবেই তিনি বিসিসিআইয়েরও নেতৃত্বে দেবেন। এদিন তিনি অধিনায়ক থাকাকালীন ভারতীয় দলের যে ব্লেজার পরতেন, সেই ব্লেজার পরে সাংবাদিক সম্মেলনে হাজির হন সৌরভ। এদিকে সৌরভ যেভাবে অধিনায়কত্ব করতেন ঠিক সেইভাবেই তিনি বিসিসিআই পরিচালনা করবেন বলে এদিন আশা ব্যক্ত করেন শচীন তেন্ডুলকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026