Sports

আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসলেন বাংলার মহারাজ

ভোটাভুটি, টানটান বৈঠকের শেষে অনেক এগিয়ে থাকা ব্রিজেশ প্যাটেলকে স্লগ ওভারে হারিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সব ঠিকঠাক হলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণে তখনও কিছুটা সময় বাকি ছিল। ২৩ অক্টোবর ছিল সেই দিন যেদিন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। সেইমত বুধবার সকালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদের দায়িত্বভার গ্রহণ করলেন সৌরভ। সর্বভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফেও ট্যুইট করে জানানো হয় এদিন থেকে আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআইয়ের নয়া সংবিধান অনুযায়ী সৌরভ আগামী ৯ মাস এই পদে থাকবেন। তারপর তাঁকে বাধ্যতামূলক কুলিং অফ-এ যেতে হবে। সেইমত আগামী বছরের জুলাই মাস পর্যন্ত তিনি বিসিসিআইয়ের মাথা হয়ে থাকবেন। এদিন তাঁর সঙ্গে বিসিসিআইয়ের সেক্রেটারি পদে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক হলেন জয়েশ জর্জ। বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ভাই অরুণ সিং ধুমল হলেন হিসাবরক্ষক।

গত ৩৩ মাস ধরে সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি বিসিসিআইয়ের দায়িত্ব সামলেছে। অবশেষে ৩৩ মাস পর ফের নতুন প্রেসিডেন্ট ও কমিটি পেল বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন বিসিসিআইয়ের ৩৯ তম প্রেসিডেন্ট। আগামী ৯ মাস তাঁর পরিচালনাতেই এগোবে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা। আপাতত তিনি ভারতীয় ক্রিকেটের উন্নতির দিকেই নজর দিতে চান বলে জানিয়েছেন সৌরভ। তাঁর সবচেয়ে বেশি নজর থাকবে প্রথম শ্রেণির ক্রিকেটের দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026