Entertainment

সুইমিং পুলে ছেলের সঙ্গে ছবি, সমালোচনার মুখে রজনীকান্তের মেয়ে

তিনি অভিনেতা রজনীকান্তের মেয়ে। মেগাস্টারের মেয়ে। সেইসঙ্গে নিজেও অত্যন্ত গুণী মানুষ। তিনি চিত্রপরিচালক। আবার চোখ আটকে দেওয়া সুন্দরীও। সেই সৌন্দর্য রজনীকান্ত সুইমিং পুলের টলটলে জলে সাঁতারের পোশাকে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে রয়েছে তাঁর ছেলে। মা ও ছেলের সুইমিং পুলে স্নানের এই ছবির মধ্যে এক সুন্দর দিক রয়েছে। তবু এই ছবি সোশ্যাল সাইটে প্রকাশ পাওয়ার পর থেকেই তা প্রবল সমালোচনার শিকার হয়েছে। সমালোচনার ঝড় আছড়ে পড়েছে সৌন্দর্যকে নিয়ে। এমন প্রবল সমালোচনার মুখে দ্রুত ছবিটি সোশ্যাল সাইট থেকে সরিয়ে নেন সৌন্দর্য।

মা ও ছেলের সুইমিং পুলে স্নানের ছবির মধ্যে কোনও ভুল নেই, কিন্তু সৌন্দর্য ভুলে গিয়েছেন যে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলি প্রবল জল কষ্টে ভুগছে। এক বিন্দু জলের জন্য হাহাকার করছেন মানুষজন। মানুষের কাছে সামান্য জল পৌঁছে দিতে হিমসিম খাচ্ছে প্রশাসন। যেখানে জলের জন্য এমন কষ্টে ভুগছেন সকলে সেখানে সুইমিং পুলে স্নানের ছবি দেওয়াটা কেউ মেনে নিতে পারছেন না।

সৌন্দর্য ছবি সরিয়ে নেওয়ার পর ট্যুইট করে জানান, তিনি জানেন জলাভাব কোথায় গিয়ে পৌঁছেছে। তবে তাঁর ছবিটি দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই। শৈশব থেকেই শরীরকে বিভিন্ন কাজের মধ্যে রাখা শেখানো উচিত এই বার্তা পৌঁছে দেওয়া। ছবি পোস্ট করেও সৌন্দর্য কিন্তু সেই বার্তাই দিয়েছিলেন। কোচাদিয়ান সিনেমার পরিচালক ছবির তলায় লিখেছিলেন, ওদের দ্রুত শেখান, সাঁতার বাচ্চাদের অবশ্যই শেখা উচিত, জলে থাকা আনন্দের, তবে সবসময় সুরক্ষার দিকটা নিশ্চিত করে।

সৌন্দর্য হয়তো ভাল কিছু ভেবেই ছবি পোস্ট করেন। কিন্তু তার ফল যে উল্টোটা হবে তা বোধহয় তিনি আন্দাজ করতে পারেননি। ফলে দ্রুত ছবি সরানোর পাশাপাশি ট্যুইট করে কার্যত নিজের অবস্থানটা সকলের কাছে পরিস্কার করার চেষ্টা করেছেন তিনি। তাতে অবশ্য ড্যামেজ কন্ট্রোল হয়েছে কিনা তা জানতে পারা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026