Sports

সৌম্যজিতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফেডারেশন

ফের টেবিল টেনিসের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চলেছেন বাংলার টেবিল টেনিস তারকা সৌম্যজিৎ ঘোষ। গত বছর তাঁর ওপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। যার জেরে এবার এশিয়ান গেমসে অংশ নেওয়া হয়নি তাঁর। অবশেষে ২০১৮-র শেষে তাঁর ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল টিটিএফআই।

গত বছর তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ড। সৌম্যজিতের প্রেমিকার সেই অভিযোগকে সামনে রেখে তোলপাড় শুরু হয়। মেয়েটির তোলা অভিযোগের কারণে সেসময়ে সৌমজিতের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণে নিষেধাজ্ঞা জারি করে টিটিএফআই। ২০১৮ সালের শুরুর দিকে সেই অভিযোগকারিণীকেই জীবনসঙ্গিনী বানান সৌম্যজিৎ।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি সৌম্যজিৎ ঘোষ। নতুন বছরের শুরুতে কটকে বসতে চলা জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন তিনি। জানিয়েছেন আগামী দিনে বিদেশি বেশ কিছু ক্লাবের সঙ্গে কথা বলছেন। সেখানে সুযোগ পেলে খেলবেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026