২ সুন্দরী - মালাইকা-সোফিয়া, ছবি - আইএএনএস
তিনি একাধারে অভিনেত্রী। একাধারে গায়িকা। তিনি সোফিয়া চৌধুরি। ২০০৫ সালে বলিউড ডেবিউ। তারপর থেকে তাঁকে বিভিন্ন সিনেমায় দেখতে পাওয়া গেছে। জীবনের শুরু শাদি নং ১ দিয়ে। তারপর পেয়ার কে সাইড এফেক্টস, হে বেবি, মানি হ্যায় তো হানি হ্যায়, কিডন্যাপ, শ্যুটআউট অ্যাট ওয়াডলা সহ অনেক সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে। ২০১৩ সালের পর আর যদিও হিন্দি সিনেমায় তেমনভাবে তাঁকে দেখা যায়নি।
অভিনেত্রী হিসাবে কাজ তাঁর জীবনের একটা অংশ। এছাড়াও সোফিয়া চৌধুরি এমটিভির একজন সফল অ্যাংকর। বিগ বস, ঝলক দিখলা জা-র মত সুপারহিট টিভি শোয়ে তাঁকে দেখা গেছে। তবে তাঁর আরও একটি বড় পরিচয় তিনি একজন গায়িকা। পপ গায়িকা হিসাবে তাঁর খ্যাতি যথেষ্ট। তাঁর একটি নতুন গানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন মুম্বইতে একটি ঝাঁ চকচকে অনুষ্ঠানে। আর সেখানেই ফের নজর কাড়লেন সোফিয়া।
সোফিয়া চৌধুরির এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মালাইকা অরোরাও। আর মালাইকার রূপের কথা কে না জানেন। ২ রূপসীকে পাশাপাশি পেয়ে অনেকেরই নজর গেল আটকে। দেখুন সেই ছবি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…