Sports

ফের ম্যাচ চলাকালীন মাঠেই উঠতি ক্রিকেটারের মৃত্যু

ক্রিকেট মাঠে উঠতি ক্রিকেটারের মৃত্যুর খবর এখন একটি সময়ের ব্যবধানে বারবার শিরোনামে উঠে আসছে। বুধবার ফের এক যুব ক্রিকেটারের মৃত্যু হল মাঠেই। ম্যাচ চলাকালীন মৃত্যু হল তাঁর। বুধবার ময়দানে ম্যাচ চলছিল। ব্যাট করছিলেন বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের উইকেট কিপার ব্যাটসম্যান সোনু যাদব। ২২ বছর বয়সী এই উঠতি ক্রিকেটার আউট হওয়ার পর ডাগ আউটে ফেরেন। হেলমেট খোলার পর তাঁকে দেখে সতীর্থদের অসুস্থ বলে মনে হয়। তাঁরা জিজ্ঞেসও করেন সোনুর শরীর খারাপ করছে কিনা। না বললেও তারপরই সোনু যাদব মাটিতে লুটিয়ে পড়েন।

সোনু যাদবকে সকলে অ্যাম্বুলেন্সে নিয়ে ছোটেন এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। উঠতি ক্রিকেটারের এমন মৃত্যুতে ময়দানে শোকের ছায়া নেমে আসে। সোনুর পরিবারের লোকজন থেকে ক্রিকেট মাঠের সতীর্থ খেলোয়াড় সকলেই হাসপাতালে হাজির হন। আসেন ক্লাবের কর্তারাও। তাঁর দেহ ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়েই সোনুর মৃত্যু হয়।

পাইকপাড়ার মাঠে ওয়ার্মআপ চলাকালীন কদিন আগেই এক উঠতি ক্রিকেটারের মৃত্যু হয়। তার আগে বাজ পড়ে মৃত্যু হয় বিবেকানন্দ পার্কে অনুশীলনরত এক যুবা ক্রিকেটারের। এমন ঘটনা কিন্তু ক্রমশ অভিভাবক মহলে আতঙ্কের সৃষ্টি করছে। বহু পরিবার থেকেই সন্তানদের ক্রিকেট খেলতে পাঠান। কিন্তু যেভাবে একের পর এক ক্রিকেটারের মৃত্যু হচ্ছে মাঠে তাতে তাঁরাও শঙ্কিত।

এমনও বলা হচ্ছে যে একজন খেলোয়াড়কে তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অপ্রতুল হওয়াতেই এমন কাণ্ড ঘটছে। খেলোয়াড়দের নিয়মিত শারীরিক পরীক্ষা হচ্ছেনা। ফলে তাঁদের শরীরের সমস্যার কথা চাপাই থাকছে। তারমধ্যেই খেলতে নেমে ঘটে যাচ্ছে এমন মর্মান্তিক ঘটনা। বিষয়টি নিয়ে এবার বোধহয় ভাবার সময় এসেছে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026