Entertainment

মানবসেবার পথ থেকে সরেননি সোনু সুদ, নিজের জন্মদিনে বিরাট খবর দিলেন বাস্তবের হিরো

পর্দায় অনেক সময়ই তাঁকে ভিলেনের চরিত্রে দেখা যায়। কিন্তু বাস্তব জীবনে তিনি সকলের হিরো। শুধু হিরো নন, সুপারহিরো। সেই সোনু সুদ ফের করলেন বড় ঘোষণা।

করোনার সময় যখন চারধার স্তব্ধ তখন পরিবার নিয়ে আতান্তর অবস্থার সম্মুখীন হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে রুটিরুজির টানে যাওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিক। কীভাবে নিজেদের বাড়িতে পৌঁছবেন সেটাও বুঝে উঠতে পারছিলেননা তাঁরা।

সেই সময় দেবদূতের মত তাঁদের পাশে এসে দাঁড়ান বলিউড তারকা সোনু সুদ। পর্দায় যাঁকে অধিকাংশ সময় ভিলেন হিসাবেই দেখতে পাওয়া যায়। সেই সোনু সুদ নিজের অর্থ খরচ করে বাস, গাড়ির ব্যবস্থা করে, যা খরচ তা দিয়ে বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরান।

এছাড়াও সেই সময় কারও পড়ার খরচ, কারও চিকিৎসার খরচও দিয়ে দিয়েছিলেন সোনু। যতটা পেরেছিলেন সেই দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন।‌

সেই সময় খবরের কাগজের পাতায় শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁর দরাজ মন আর মানবসেবার প্রতি তাঁর নিঃস্বার্থ পদক্ষেপ। সেই সোনু সুদ কিন্তু তাঁর সেই মনটাকে বাঁচিয়ে রেখেছেন সযত্নে। যার প্রতিফলন দেখতে পাওয়া গেল তাঁর জন্মদিনে।

সোনু সুদ তাঁর ৫২ তম জন্মদিনে একটি ৫০০ শয্যার বৃদ্ধাবাসের ঘোষণা করেছেন। যাঁদের বৃদ্ধ বয়সে দেখার কেউ নেই। একদম একা। তাঁদের এই বৃদ্ধাবাসে জায়গা দেওয়া হবে। এখানে তাঁরা একসঙ্গে আনন্দে জীবনের শেষদিনগুলো কাটাতে পারবেন।

বৃদ্ধাবাসে শুধু থাকার ব্যবস্থাই নয়, থাকবে আবাসিকদের জন্য স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা। সেই সঙ্গে প্রত্যেকে প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পাবেন এখানে।

নিজের খরচে সোনু সুদ এই বৃদ্ধ মানুষগুলোর জীবনকে সুন্দর করে তুলতে চান। এটাই হয়তো তাঁর জন্মদিনে নিজেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026