Entertainment

সাইকেলের দোকানে টিউব ঘষতে শুরু করলেন সোনু সুদ, কারণ জেনে খুশি ভক্তরা

রাস্তার ধারে সাইকেল সারাইয়ের দোকানের অভাব নেই। তেমনই একটি দোকানে দেখা গেল তারকা অভিনেতা সোনু সুদকে। সাইকেলের টিউব ঘষতে দেখা গেল তাঁকে।

পর্দায় তিনি সাধারণভাবে খলনায়কের চরিত্রেই সামনে আসেন। কিন্তু সেই মানুষটাই করোনার কঠিন দিনগুলোয় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মন কেড়েছেন গোটা দেশের। যেভাবে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিয়ে বাড়ি পাঠানো বা স্কুলের পড়ুয়ারা যাতে পড়া চালিয়ে যেতে পারে সেজন্য তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তার তারিফ না করে উপায় নেই।

করোনার দিনগুলো কোনও পর্দার হিরো নন, বাস্তব জীবনেই সকলের চোখে হিরো হয়ে গিয়েছিলেন সোনু। এবার সেই সোনু সুদকে দেখা গেল একটি সাইকেলের দোকানে।

সাইকেলের টায়ারে পাংচার মানে আদপে সে ছিদ্র টায়ারে হয়না, হয় তার ভিতরে থাকা টিউবে। সাইকেল যাঁরা সারান তাঁরা ওই টিউবটি বার করে ছিদ্রের অংশ খুঁজে বার করে, তা ভাল করে ঘষে সেখানে গ্যাটিজ লাগিয়ে সারাই করে দেন।

সোনু সুদকে ঠিক সেই কাজটাই করতে দেখা গেল। তাও আবার সাইকেল সারাইয়েরই একটি দোকানে বসে। হায়দরাবাদের কাছে ওই দোকানে স্বয়ং সোনু সুদ বসে সাইকেলের টিউব সারাই করছেন দেখে বহু মানুষ দাঁড়িয়ে পরেন। ছবি তোলেন।

সেই ছবি দেখার পর দেশজুড়ে সোনুর ভক্তরা তারিফের বন্যা বাইয়ে দিচ্ছেন। ওই দোকানের মালিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন সোনু সুদ।

প্রসঙ্গত এবার সোনু সুদকে দেখা যেতে চলেছে ফতেহ নামে একটি সিনেমায়। সাইবার ক্রাইমের ওপর এই সিনেমায় সোনু সুদকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026