Entertainment

শেষপর্যন্ত সাইকেলে ডিম, পাউরুটি বেচতে বার হলেন সোনু সুদ

শেষপর্যন্ত কিনা সাইকেলে করে ডিম, পাউরুটি বেচতে বার হতে হল অভিনেতা তথা পরোপকারী সোনু সুদকে! ভিডিও কিন্তু সেটাই বলেছে। তবে মোড়কটা অন্য।

করোনার ঢেউ যখন গত বছর আছড়ে পড়েছিল ভারতে তখন বহু পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে পরিবার নিয়ে পাড়ি দেন বাড়ির পথে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেন তাঁরা। অমানুষিক কষ্ট সহ্য করে কেউ পৌঁছন। অনেকে মাঝপথে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুও হয়।

সেই কঠিন সময়ে ব্যক্তিগতভাবে এসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন অভিনেতা সোনু সুদ। নিজের খরচে কখনও বাস, কখনও বিমানে পরিযায়ী শ্রমিকদের অনেককে বাড়ি পাঠান তিনি। অনেক ছাত্রছাত্রীর পাশে দাঁড়ান পড়াশোনার খরচ দিয়ে।

সেই সোনু সুদ কিন্তু তাঁর এই পরোপকারি মনটা এখনও বাঁচিয়ে রেখেছেন। নিরন্তর কাজ করে চলেছেন এইসব মানুষদের পাশে দাঁড়াতে। এবার তিনি দাঁড়ালেন স্থানীয় বিক্রেতাদের পাশে।

গত বুধবার রাতে তিনি একটি ভিডিও পোস্ট করেন। যাতে দেখা গেছে সোনু একটি সাইকেলে ব্যাগ ঝুলিয়ে পাউরুটি, ডিম, চিপস সহ মুদির জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন সেগুলি বেচতে। যার নাম তিনি দিয়েছেন সোনু সুদ কি সুপারমার্কেট। কিন্তু কি এমন হল যে সোনু সুদকে এসব বেচতে বার হতে হল? ভিডিও-র সঙ্গে একটি বার্তা দেখলেই তা পরিস্কার হয়ে যাবে।

সোনু লিখেছেন যে এই সময় বিভিন্ন শপিং মল থেকে পাউরুটি, ডিম বা মুদির জিনিস না কিনে যদি স্থানীয় বিক্রেতাদের পাশে দাঁড়িয়ে তাঁদের কাছ থেকে এগুলি সকলে কেনেন তাহলে এঁরা উপকৃত হবেন। কারণ করোনায় এঁরা ভয়ংকরভাবে প্রভাবিত হয়েছেন।

এদিনের এই বার্তার মধ্যে দিয়ে ফের একবার সকলের মন জয় করে নিলেন পরোপকারী সোনু সুদ।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026