Entertainment

এক অভিনেতার দিকে আঙুল তুলে সরব সোনু নিগম

এক স্বনামধন্য অভিনেতার দিকে আঙুল তুললেন গায়ক সোনু নিগম। সোনুর দাবি, তিনিও বলিউডের স্বজনপোষণের শিকার।

মুম্বই : সুশান্ত সিং রাজপুত যে রাস্তা বেছে নিয়েছেন এমন হতেই পারে যে কদিনের মধ্যে এমন রাস্তা সঙ্গীত জগতের কেউ বেছে নিলেন। এমনটা শুনতেই পাওয়া যেতে পারে। সে তিনি গায়ক হতে পারেন, সুরকার হতে পারেন বা গীতিকার হতে পারেন। এমনই বিস্ফোরক দাবি তুললেন বলিউডের পরিচিত গায়ক সোনু নিগম। সোনুর দাবি, এক অভিনেতা রয়েছেন সুশান্তের মৃত্যুর পর যাঁর দিকে অনেকে আঙুল তুলছেন, সেই অভিনেতার স্বজনপোষণ ও ক্ষমতার খেলার শিকার হয়েছেন তিনিও। তাঁকে গান গাইতেই দেওয়া হত না। ওই অভিনেতারই শিকার হয়েছেন অরিজিৎ সিংও। সব বললেও অভিনেতার নাম বলতে চাননি সোনু।

সোনুর দাবি, বলিউডে তিনি ১৯৮৯ সাল থেকে কাজ করছেন। তাঁকে ডেকে গান গাইয়ে সেই গানই আরও বিভিন্ন জনকে দিয়ে গাওয়ানো হয়েছে। তাঁর গান ডাব করা হয়েছে। তাঁকে গান গাইতে দেওয়া হয়নি। বলিউডে গানের জগতকে ২ জন মাত্র নিয়ন্ত্রণ করছেন। তাঁরাই স্থির করেন কে প্রতিষ্ঠিত গায়ক বা গায়িকা হবেন আর কে হবেন না। তিনি নিজে যদি এতদিন ধরে বলিউডে থেকে এসবের শিকার হন তাহলে নতুন যাঁরা এই দুনিয়ায় পা রাখছেন তাঁদের কী হবে!

সোনু আরও বলেন, গানের জগতকে মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে। সকলের ভাগ্য নির্ধারণ করছেন কয়েকজন। সোনু দাবি করেছেন তিনি নতুন গাইতে আসা তরুণ প্রতিভাদের চোখে মুখে সেই হতাশা দেখেছেন। তিনি অনুরোধের সুরেই বলেছেন, দয়া করে যেন নতুনদের সঙ্গে এমন করা না হয়। সুশান্তের মৃত্যু বলিউডে একটা ঝড় তুলেছে। অনেকেই জমানো বেদনা এখন খোলাখুলি বলছেন। ক্ষোভ উগরে দিচ্ছেন। সেই তালিকায় যুক্ত হল সনু নিগমের নাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026