National

অনন্য স্বীকৃতি অর্জন করল ভারতের ১৪০ কোটি বছর পুরনো পার্ক

ভারতের এই জীবাশ্ম পার্ক বা ফসিল পার্ক এবার বিশ্বজুড়ে এক বিশেষ স্বীকৃতি অর্জন করল। যা অবশ্যই ভারতবাসীকে গর্বিত করার জন্য যথেষ্ট।

পাহাড়ি এলাকা। চারধারে দিগন্ত বিস্তৃত গাছ। এখানেই এমন অনেক প্রস্তরখণ্ড রয়েছে যার ওপর গোল গোল দাগ দেখতে পাওয়া যায়। এই গোলাকার দাগ কোনও দাগ নয়, বরং জীবাশ্ম। আনুমানিক ১৪০ কোটি বছর পুরনো জীবাশ্ম।

স্ট্রোমাটোলাইটস এবং অ্যালগি, এই ২ প্রকার প্রাণের জীবাশ্ম এখানে চারধারে পাথরের ওপর দেখতে পাওয়া যায়। মনে করা হয় পৃথিবীতে প্রাণের সঞ্চারের শুরুর দিকের জীবাশ্ম এগুলি।

যা পৃথিবীর প্রাণের ইতিহাস জানার জন্যও গুরুত্বপূর্ণ। দেশ বিদেশের বিশেষজ্ঞেরা তো বটেই, বহু পর্যটকও ভিড় জমান এই জীবাশ্ম দেখার জন্য।

উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার রবার্টসগঞ্জ থেকে ১২ কিলোমিটার দূরে সালখান গ্রামের কাছে অবস্থিত এই সালখান ফসিলস পার্ক। যাকে অনেকে চেনেন সোনভদ্র ফসিলস পার্ক নামেও।

কাইমুর রেঞ্জের অন্তর্গত এই ফসিল পার্ক বা জীবাশ্ম পার্ক এবার জায়গা পেল ইউনেস্কো-র ওয়ার্ল্ড হেরিটেজ-এর টেনটেটিভ তালিকায়। যার মানে হল আগামী বছর দুয়েকের মধ্যেই এই জীবাশ্ম পার্কটি বিশ্ব হেরিটেজ তকমা পেয়ে যাবে।

উত্তরপ্রদেশ পর্যটনে এই সালখান ফসিলস পার্কটি বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক পর্যটকই এখানে ছুটে আসেন পাথরের ওপর এই চাকা চাকা দাগের জীবাশ্ম সচক্ষে দেখার টানে।

এই সালখান ফসিলস পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে যাওয়া মানে এই পার্কটি বিশ্ব ইকো ট্যুরিজম মানচিত্রে জায়গা করে নেবে। যা অবশ্যই ভারতের জন্য গর্বের বিশেষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026