Entertainment

ন্যুড গাউনে উষ্ণতা ছড়ালেন নববধূ সোনম

সাধে কি আর তাঁকে লোকে বলিউডের অন্যতম সেরা ফ্যাশনিস্তা বলে এক ডাকে চেনে! ফ্যাশন আর স্টাইলে তিনি আজও অনন্যা। কঙ্গনা রানাওয়াত যতই রেট্রো লুকে দাপিয়ে বেড়ান কানের রেড কার্পেট! ওস্তাদের মার শেষ রাতেই হয়! জমকালো বিয়ে সেরে কানে পা দিতেই সকলকে সে কথা হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়লেন সোনম কাপুর। হাতে মেহেন্দির লাল রঙ এখনও ফিকে হয়নি তাঁর। সেই রঙের সঙ্গে মিশেছে নববধূর লাজুক রাঙা অমলিন সৌন্দর্য! এই দু’য়ের মিশেলে ৭১তম কান চলচ্চিত্র উৎসব কাঁপিয়ে দিলেন ‘বীরে দ্য ওয়েডিং’-এর অভিনেত্রী।

কানের রেড কার্পেটে হাঁটার প্রথম দিনে নিজেকে সাদা লহেঙ্গায় সাজিয়ে ছিলেন সোনম। তাঁর সেই অভিজাত লুক সাড়া ফেলে দেয় ফ্যাশন মহলে। তবে দ্বিতীয় দিনে আসল বোমাটা ফাটান ব্যবসায়ী আনন্দ আহুজার নব্য ঘরণী। মঙ্গলবার ছিল হলিউড ছবি ‘সোলো: এ স্টার ওয়ার্স স্টোরি’-র স্ক্রিনিং। স্ক্রিনিংয়ের আগে কানের মাথা ঘুরিয়ে দেয় সোনমের পরনের ভেরা ওয়াঙ্গের বেজ ন্যুড বল গাউন। লং ট্রেনের মত কার্পেট বিছানো গাউনের রঙের সঙ্গে আলাদা করা যাচ্ছিল না সোনমের মাখনঝরা ত্বকের। এমন চোখ ধাঁধানো পোশাকের সঙ্গে মানানসই মেকআপ করেছিলেন ৩২ বছরের অভিনেত্রী। হাল্কা লিপস্টিক, চোখে হলুদরঙা মাস্কারা, ছিমছাম বান, কানে হার্টশেপ হীরের দুল আর বাঁ হাতের অনামিকায় হীরের আশীর্বাদী আংটি। ব্যাস, এইটুকু সাজসজ্জাতেই কানের রেড কার্পেটে আগুন ধরিয়ে দেন সোনম।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026