Entertainment

ভাইরাল সোনম কাপুরের বিয়ের আমন্ত্রণপত্র

মে মাসে পা দিতেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর কিছুদিন বাদেই হবু স্বামীর নামের আদ্যাক্ষরে রাঙিয়ে উঠতে চলেছে সোনম কাপুরের হাত। পেশায় শিল্পপতি আনন্দ আহুজার অর্ধাঙ্গিনী হতে চলেছেন দেশের ব্যস্ততম বলিউড অভিনেত্রী। শিখ ধর্মের বিবাহ রীতি মেনে শ্বশুরবাড়িতে পা রাখতে চলেছেন সোনম। এই নিয়ে তোড়জোড় চলছে মুম্বইয়ের জুহুতে অনিল কাপুরের বাংলোয়। ৮ মে জামাইবরণ করে ঘরে তুলতে হবে মেয়ের দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে। এত ব্যস্ততার মাঝে অতিথিদের বাড়ি বাড়ি গিয়ে করজোড়ে নিমন্ত্রণ সারা তাই প্রায় অসম্ভব। তাছাড়া আমন্ত্রণপত্র ছাপানো মানে তো কাগজের অপচয়, সবুজকে ধ্বংস করার নামান্তর।

এদিকে পাত্রী ঘোরতর প্রকৃতিপ্রেমী। তাঁর আবদারেই কাগজের আমন্ত্রণপত্র দিয়ে নিমন্ত্রণ সারার চিরাচরিত প্রথা বাদ দিতে হয়েছে। বদলে সবুজে মাখামাখি সুন্দর ৩টি ই-কার্ড দিয়ে ধীরে সুস্থে অতিথিদের নিমন্ত্রণ জানিয়েছে কাপুর পরিবার। সবুজের অপচয় হল না। আবার সময় ও টাকাও বাঁচল। সোনম ও আনন্দের বিয়ের অনুষ্ঠানের সেই অভিনব নিমন্ত্রণপত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

আগামী ৭ মে মুম্বইয়ের বান্দ্রায় বসবে সোনমের মেহেন্দি ও সঙ্গীতের আসর। পরের দিন দুপুরে বান্দ্রার রকডেল আবাসনে অতিথিরা আসবেন মধ্যাহ্নভোজ সারতে। ঐদিন রাতে মুম্বইয়ের লীলা আবাসনে বিবাহবন্ধনে বাঁধা পড়বেন সোনম। তিনটে আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে পৃথক ডিজাইনের ৩টি কার্ড। তিনটি অনুষ্ঠানেই অতিথিদের পোশাক বিধির উল্লেখ আছে। সম্মানীয় অতিথিদের খালি হাতেই বিয়ের আনন্দানুষ্ঠানে যোগদান করার অনুরোধ জানিয়েছে কাপুর পরিবার।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026