Entertainment

স্বামীর সঙ্গে হ্যালোউইনে এ কেমন সাজে মাতলেন সোনম কাপুর

ভূত বলে কিছু আছে কিনা সে প্রশ্ন বহুকালের। অবশ্যই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এমন কিছু হতেই পারেনা। তবু সব দেশেই কিন্তু ভূত, ভৌতিক, আধিভৌতিক বিষয় বহুকালের চর্চার বিষয়। পাশ্চাত্যে যেমন হ্যালোউইন উৎসব বিখ্যাত। এদিন কুমড়ো সাজানো হয় ভৌতিক সাজে। মানুষজনও হ্যালোউইনে ভূতের মত সেজে রাস্তায় ঘোরেন। পরিবারের সঙ্গে কাটান। ভৌতিক উৎসব হলেও এই উৎসবে মজাটাই আসল। পালন করাটাই আনন্দ। এখন আবার পাশ্চাত্যের সব উৎসবই থাবা বসিয়েছে প্রাচ্যের কিছু দেশে। যার সবচেয়ে বড় উদাহরণ হয়তো ভারত। ভারতেও এখন অনেকেই হ্যালোউইন পালন করে থাকেন।

হ্যালোউইনে ক্রমশ মাতছেন ভারতবাসী। আর দেশবাসীকে কোনও কিছুতে মাতাতে হলে সেলেব্রিটিদের এগিয়ে আসতে হয়। যেমনটা এগিয়ে এলেন বলিউড তারকা সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। দুজনেই মাতলেন হ্যালোউইনের আনন্দে। আর সাজলেন নয়া সাজে। তবে কোনও কিম্ভূত সাজে তাঁদের দেখা যায়নি। সোনম সাজলেন আনারকলির সাজে আর সেলিম সাজলেন আনন্দ। ভারতের ইতিহাসে অমর প্রেম কাহিনি যা আছে তারমধ্যে অন্যতম উদাহরণ সেলিম-আনারকলির প্রেম। সেই প্রেমই ধরা দিল সোনম-আনন্দের মধ্যে।

আনারকলি ও সেলিমের সাজে সোনম কাপুর ও আনন্দ আহুজা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @sonamkapoor

‘মুঘল-ই-আজম’ সিনেমায় দিলীপ কুমার হয়েছিলেন সেলিম আর মধুবালা ছিলেন আনারকলির ভূমিকায়। তাঁরা সিনেমায় যে সাজে সেজেছিলেন হুবহু সেই সাজে সাজলেন সোনম ও আনন্দ। তবে এই সাজেও ছিল ট্যুইস্ট। সিনেমায় আনারকলিকে লোহার মোটা মোটা চেনে বন্দি করা হয়েছিল। ঠিক তেমনই মোটা লোহার চেন দিয়ে বাঁধা ছিলেন সোনম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ করে তলায় ক্যাপশনে সোনম লিখেছেন মুঘল-ই-আজম সিনেমার বিখ্যাত গানের কথা, ‘যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া’! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026