Entertainment

অভিনয়ের প্রয়োজনে বাইক শিখে এখন রাতে ঘুমোচ্ছেন না সোনাক্ষী সিনহা

অভিনেত্রী সোনাক্ষী সিনহা অত্যন্ত পরিচিত মুখ। এবার তিনি অভিনয়ের প্রয়োজনে বাইক শিখতে বাধ্য হলেন। তারপর থেকে আর রাতে ঘুমোচ্ছেন না অভিনেত্রী।

তারকা হিসাবে ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন সোনাক্ষী সিনহা। শত্রুঘ্ন সিনহার কন্যা যে সিনেমাতেই অভিনয় করেন তা বক্স অফিসকে হতাশ করেনা। এবার তিনি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করতে চলেছেন।

দহাড় নামে একটি থ্রিলার সিরিজের হাত ধরে সোনাক্ষী পা রাখছেন ওটিটিতে। এই সিরিজে তাঁর চরিত্রের প্রয়োজনে সোনাক্ষীকে বাইক চালানো শিখতে হয়েছে।

শ্যুটিং শুরুর পর সোনাক্ষী বাইক শিখে এখন শ্যুটিং করছেন। আর মাত্র কয়েকদিনেই তিনি এতটাই ভাল বাইক চালাতে পারছেন যে তাঁর বডি ডাবল বা সহজ কথা ডামিও তাঁর দক্ষতায় বাইক চালাতে পারছেন না।

শ্যুটিংয়ের প্রয়োজনে সোনাক্ষী সিনহার বাইক শিক্ষা কিন্তু এবার সেটের বাইরে বেরিয়ে এসেছে। সোনাক্ষী বাইক শেখার পর নিজেই একটা বাইক কিনে ফেলেছেন। আর এখন রাতে না ঘুমিয়ে সেই বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন রাতে শহরে ঘুরে বেড়াতে। সঙ্গে থাকছেন বন্ধুরা।

শ্যুটিংয়ের প্রয়োজনে বাইক শেখার দরকার পড়লেও সোনাক্ষী শিখতে গিয়ে এখন এতটাই মজা পেয়েছেন যে তিনি বাইকের ভক্ত হয়ে পড়েছেন। এখন তাঁর দিন কাটছে বাইকে মজে থেকে।

শ্যুটিংয়ের পর তাই রাতে ঘুম আর নয়, বাইকে চড়ে রাতে ঘুরে বেড়ানো অভ্যাস করে ফেলেছেন সোনাক্ষী। অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন বাইক চালাতে এতটাই ভালবাসেন যে রাতে বেরিয়ে পড়েন। আর তাঁর মা এভাবে রাতে বাইক নিয়ে তিনি বার হলেই আতঙ্কে থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026