Entertainment

ওজন বাড়াতে আর ঝরাতে কত সময় লেগেছিল জানালেন সোনাক্ষী

অভিনেত্রী সোনাক্ষী সিনহা এখন বলিউডের প্রথমসারির নায়িকাদের তালিকায় পড়েন। তাঁর নতুন সিনেমার জন্য ওজন বাড়াতে লেগেছিল বেশ খানিকটা সময়। তারপরটা তিনি নিজেই জানালেন।

ডবল এক্সএল নামে একটি সিনেমা এখন যথেষ্ট চর্চায় রয়েছে। এই সিনেমায় বলিউডের ২ অভিনেত্রী হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহাকে একসঙ্গে দেখা যাবে।

এঁরা ২ জনই এই সিনেমায় মোটা মহিলার চরিত্রে অভিনয় করেছেন। যা একটি সামাজিক কাহিনি শুধু নয়, সমাজের ভ্রান্ত চিরাচরিত ভাবনার ভুলটুকু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা।

সামাজিক সিনেমা হিসাবে অনেক সিনেমাই এর আগে বলিউডে যথেষ্ট বক্স অফিস এনে দিয়েছে। ডবল এক্সএল নিয়েও আশাবাদী হুমা এবং সোনাক্ষী।

শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী নিজেই জানিয়েছেন, তাঁকে এই সিনেমায় অভিনয় করার জন্য মোটা হতে হয়েছিল। ওজন বাড়াতে তাঁর অবশ্য বড় একটা কষ্ট হয়নি।

২ মাসেই তাঁর কাঙ্ক্ষিত ওজন ও স্থূলতা তিনি পেয়ে গিয়েছিলেন। কিন্তু সেই ওজন ঝরাতে গিয়ে তাঁর বিশাল সময় লেগে গিয়েছিল।

সোনাক্ষী জানিয়েছেন যে ওজন তিনি ২ মাসে ওই সিনেমার জন্য বাড়িয়েছিলেন তা ঝরাতে তাঁর লেগেছিল ১ বছর! তিনি এও জানিয়েছেন, স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো এবং অস্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো, এই ২ রাস্তাই খোলা ছিল তাঁর সামনে। তিনি স্বাস্থ্যকর উপায় অবলম্বন করেছিলেন। ফলে ওজন ঝরাতে গিয়ে বছর ঘুরে যায়।

তবে এতকিছু সত্ত্বেও সোনাক্ষী সাফ জানিয়েছেন, তাঁর কাছে ডবল এক্সএল একটি বিশেষ সিনেমা হয়ে থাকবে। তাঁর মতে, মেয়েরা কখনও তাঁদের গায়ের রংয়ের জন্য, কখনও উচ্চতার জন্য তো কখনও ওজনের জন্য সমাজের নানা বাঁকা কথার মুখে পড়েন।

তবে সোনাক্ষীর পরামর্শ, যে যা ইচ্ছে বলুন না কেন, মেয়েদের উচিত ওসবে কান না দিয়ে নিজের পথে এগিয়ে যাওয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026