Entertainment

বয়ফ্রেন্ডকে নিয়ে অকপট সোনাক্ষী সিনহা

বাবা শত্রুঘ্ন সিনহা। এক সময়ের ডাকসাইটে অভিনেতা। রাজনীতিবিদ, প্রাক্তন সাংসদ। মা পুনম সিনহা এবার ভোটে লড়েছেন। তাঁদের মেয়ে সোনাক্ষী সিনহা এখন বলিউডের প্রথমসারির নায়িকা। সেই সোনাক্ষী অকপটেই জানালেন, তাঁর বাবা-মা চান তিনি একটি ‘সুশীল ছেলে’-কে ডেট করুন। কিন্তু সোনাক্ষীর দাবি বলিউডে এমন কোনও ছেলে নেই যাঁকে ‘সুশীল ছেলে’ বলা যায়। ফলে সোনাক্ষী বলিউডে এমন সুশীল ছেলে পাচ্ছেন না। আর মা-বাবার অনুরোধও রাখতে পারছেন না।

সোনাক্ষী সিনহা অবশ্য ঘুরিয়ে জানিয়েছেন তিনি নাকি একজনকে ডেট করছেন। বলিউডের কেউ। একজন সেলেব্রিটি। সোনাক্ষী জানান, তিনি তাঁকে ডেট করেছেন। কিন্তু কেউ খবর পায়নি। তিনি আরও বলেন যদি তাঁর বয়ফ্রেন্ড তাঁকে ঠকায়, তবে পরের দিনটা দেখার জন্য সে থাকবে না। রীতিমত হুঁশিয়ারি! এমন হুঁশিয়ারির পর নতুন করে কেউ সোনাক্ষীকে ডেট করার সাহস দেখাবেন কিনা জানা নেই!

সোনাক্ষীর আগামী সিনেমা খানদানি শফাখানা। শিল্পী দাশগুপ্ত পরিচালিত এই সিনেমা মজার মোড়কে তৈরি। এক পাঞ্জাবি পরিবারের পারিবারিক ব্যবসা সেক্স ক্লিনিক। কিন্তু বড়রা মারা যাওয়ায় ওই ক্লিনিক চালানোর মত পড়ে থাকেন ওই পরিবারের মেয়ে। তিনিই অবশেষে পারিবারিক ব্যবসা বন্ধ না হতে দিয়ে সেটি চালু করেন। আসতে শুরু করেন গ্রাহকরা। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২ অগাস্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026