সোমি আলি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @realsomyali
বলিউড কাঁপানো বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী যখন সুপারস্টার তখন তাঁর সঙ্গে অনেক অভিনেত্রীকেই জুটি বাঁধতে দেখা গিয়েছিল। সেই তালিকায় ছিলেন সোমি আলিও। মিঠুন সোমি-র এই জুটি একাধিক সিনেমায় সফল।
সেই সোমি আলি তাঁর ৫০ বছরে পৌঁছে জানালেন কেন তিনি মিঠুন চক্রবর্তী সিনেমায় থাকলেই সেই সিনেমায় অভিনয় করার চেষ্টা করতেন। সোমি আলি সমাজ মাধ্যমে জানান কারণটা।
সোমি লিখেছেন, মিঠুন চক্রবর্তী শুধু তাঁর নায়ক ছিলেন না, তিনি ছিলেন তাঁর মেন্টর এবং একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। সেই সঙ্গে মিঠুন একজন খুব ভাল মানুষ বলেও জানান সোমি। জানান, মিঠুন ছিলেন কণামাত্র অহংকার না থাকা এক মানুষ।
মায়ামি থেকে চলে আসা তাঁর মত অনভিজ্ঞ এক অভিনেত্রীকে মিঠুন শিখিয়েছিলেন অভিনয়। তাই মিঠুন চক্রবর্তী যে সিনেমায় হিরো হতেন, সেই সিনেমায় তিনি সুযোগ পাওয়ার চেষ্টায় ত্রুটি রাখতেন না।
সোমি আলি এটাও জানান যে, মিঠুন তাঁর প্রিয় অভিনেতা। মিঠুনের সঙ্গে পর্দায় ভাগ করে নেওয়া অভিজ্ঞতা তিনি কখনও ভুলতে পারবেননা।
৯০-এর দশকে ‘কৃষণ অবতার’, ‘ইয়ার গদ্দার’, ‘তিসরা কৌন’-এর মত সিনেমায় মিঠুন ও সোমি আলির জুটি দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এদিকে নিজের ৫০ বছর বয়স হওয়াকে উদযাপন করতে গিয়ে সোমি আলি লেখেন, বয়স বাড়া লুকিয়ে রাখার জিনিস নয়, বরং বয়স যত বাড়ে ততই অভিজ্ঞতা বাড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…