দল থেকে বহিষ্কারের ক্ষোভটা সোমনাথ চট্টোপাধ্যায়কে যন্ত্রণা দিয়েছে। কিন্তু তার চেয়েও বোধহয় বেশি যন্ত্রণা দিয়েছিল তাঁর পরিবারকে। বাবার সেই কষ্টটা হয়তো আজও ভুলতে পারেননি তাঁর ছেলে, মেয়ে। ভুলতে পারেননি তাঁর সহধর্মিণী। আর সেই ক্ষোভ এদিন সিপিএম নেতাদের দেখার পর আরও বেশি জ্বলে উঠেছিল। একদিন যে দল তাঁর বাবাকে বহিষ্কার করেছিল, সেই দলের প্রতিনিধিরা এদিন একে একে শ্রদ্ধা জানাতে আসছেন, এটা বোধহয় সোমনাথবাবুর ছেলে মেনে নিতে পারেননি।
এদিন রাজা বসন্ত রায় রোডে সোমনাথবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বিমান বসু। সিপিএম নেতাদের আসা যে তিনি ভাল চোখে নিচ্ছেন না তা বেশ স্পষ্ট ভাষায় তখনই জানিয়ে দিয়েছিলেন সদ্য পিতৃহারা মানুষটি। এরপর সীতারাম ইয়েচুরি আসার পর ফের তাঁর সামনেই ক্ষোভ উগরে তিনি জানিয়ে দেন তাঁদের আসাটা ভালভাবে নিচ্ছেননা তিনি। কেন তাঁরা এসেছেন এ প্রশ্নেরও সম্মুখীন হতে হয় বাম নেতাদের। অবশ্য সকলের সামনেই সেই ক্ষোভের অস্বস্তি কাটিয়ে সোমনাথবাবুকে শেষ শ্রদ্ধা জানান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্য সিপিএম নেতারা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…