Kolkata

আলিমুদ্দিনে গেল না দেহ, লাল পতাকায় ঢাকল না শরীর

জীবনটা বামপন্থী রাজনীতিকে উৎসর্গ করেছিলেন। আমৃত্যু তিনি মনে প্রাণে ছিলেন একজন বামপন্থী কর্মী। যে সিপিএমের হাত ধরে তাঁর প্রত্যক্ষ বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া সেই সিপিএম তাদের দলীয় অনুশাসনের কথা বলে একসময়ে পার্টি লাইন অমান্য করায় তাঁকে দল থেকে বহিষ্কার করে। সেই কষ্ট শেষ দিন পর্যন্ত বয়ে বেড়িয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়। তবে সেই কষ্ট তাঁকে অন্য দলে যাওয়ার অনুপ্রেরণা দেয়নি। নানা প্রলোভন থাকা সত্ত্বেও অন্য দলে কখনও যোগ দেননি সোমনাথবাবু। মনে প্রাণে বামপন্থী এই মানুষটিকে কেবল তাঁর পার্টিই দূরে সরিয়ে দিয়েছিল।

সেই অভিমান এদিন ঝরে পড়ল তাঁর পরিবারের গলায়। যে সিপিএম সোমনাথবাবুকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই দলের প্রধান কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তাবে সরাসরি না করে দিল তাঁর পরিবার। এমনকি বসন্ত রায় রোডে তাঁর বাড়িতে যখন সোমনাথবাবুর মরদেহ আনা হল তখন সিপিএম চেয়েছিল তাঁর দেহ লাল পতাকায় মুড়ে দিতে। যেটাও এক কথায় নাকচ করে দেয় সোমনাথবাবুর পরিবার।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র সহ অনেকে বাম নেতা এদিন সোমনাথবাবুকে শেষ শ্রদ্ধা জানান। পরে সূর্যকান্ত মিশ্র বলেন, তাঁরা লাল পতাকায় মুড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু পরিবারই শেষ কথা। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। এমনকি পরিবারের তরফ থেকে সিপিএমের প্রতি এই ক্ষোভের কারণে সিপিএম লাল পতাকায় চারদিক মুড়ে দেওয়া থেকেও বিরত থাকে এদিন।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026