National

৫ ঘণ্টা পর দায় সারল পলিটব্যুরো

লোকসভার প্রাক্তন স্পিকার এবং ১০ বারের লোকসভার সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে তাঁরা শোকাহত। ভারতীয় সংবিধানের ভিতকে সুরক্ষিত রাখতে বিশেষত সংবিধানের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কাঠামো ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধরে রাখতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার প্রায় ৫ ঘণ্টা পর সিপিএম পলিটব্যুরোর তরফে ট্যুইট করে এভাবেই কতকটা গতানুগতিক ঢঙে নিয়মরক্ষা করা হল। কিন্তু কোথাও উল্লেখ হলনা তিনি কোনও দলের জন্য জীবনপাত করেছেন। যেন একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকজ্ঞাপন হল। সিপিএমের কোনও প্রাক্তন সাংসদের প্রতি নয়। অন্তত এমনই মনে করছেন বামমনষ্ক বহু মানুষ।

দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন ২০০৮ সালে। পুরমাণু চুক্তিকে কেন্দ্র করে দলের সঙ্গে মতের অমিল হওয়ার পর সোমনাথবাবুকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। কিন্তু তার আগে সিপিএমের হয়েই ১০ বার লোকসভা নির্বাচনে জিতে এসেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। দলে তাঁর অবদান যে অনস্বীকার্য তা এখনও মেনে নেন বহু সিপিএম নেতা। এহেন এক বর্ষীয়ান নেতাকে কেবল দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সিপিএমের এমন দায়সারা শ্রদ্ধাকে বহু মানুষই ভাল চোখে নিচ্ছেন না। বামমনষ্ক মানুষজনও এই কাজে প্রবল ক্ষোভ প্রকাশ করছেন।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026