ফাইল : সোমেন মিত্র, ছবি - আইএএনএস
লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন সোমেন মিত্র। যা তিনি এর আগেও করেছেন। ১৯৯৮ সালেও তখন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। রাজ্যে কংগ্রেস লোকসভা নির্বাচনে সেবার খারাপ ফল করে। সেই দায়ও নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। ফের একবার তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে কংগ্রেস। সেটা লোকসভা নির্বাচনের মাত্র ৫ মাস আগের কথা। রাহুল গান্ধীই তাঁকে ওই পদে বসান।
সোমেন মিত্র পদত্যাগ করলেও তাঁর পদত্যাগ পত্র এখনও গ্রহণ করেনি এআইসিসি। সেখানেও এখন ডামাডোল। রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন তিনি কংগ্রেস সভাপতি আর থাকছেন না। সভাপতি পদ থেকে পদত্যাগও করেছেন তিনি। এখনও সেই পদে অন্য কাউকে বসাতে পারেনি কংগ্রেস। সেই চেষ্টা চলছে। ফলে এখন সোমেনবাবুকে কাজ চালিয়ে যেতে হবে। যতদিন না নতুন সভাপতি আসছেন।
লোকসভা ভোটের ৫ মাস আগে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেন সোমেন মিত্র। রাহুল গান্ধীর অনুরোধেই তিনি এই দায়িত্ব নেন। সেই রাহুল গান্ধী নিজেই কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোয় তিনি যে নিরুৎসাহ হয়ে পড়েছেন তাও জানিয়েছেন সোমেন মিত্র। সোমেন মিত্র না হলে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব কার হাতে যেতে চলেছে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের মুখে।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…