Kolkata

স্বীকৃতি নয়, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন আছে কংগ্রেসের, বললেন সোমেন মিত্র

তৃণমূলের ব্রিগেডে উপস্থিত থাকছেন মল্লিকার্জুন খাড়গের মত হেভিওয়েট কংগ্রেস নেতা। রাহুল গান্ধী এদিন চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে পাশে থাকার বার্তা দিয়েছেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী শক্তি হিসাবে পরিচিত কংগ্রেস কী চাপে পড়ল না? প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু একথা মানতে নারাজ। তিনি এদিন জানিয়ে দিলেন যারাই বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তাদের জন্য কংগ্রেসের নৈতিক সমর্থন থাকবে। তার মানে এই নয় যে এখানে মমতার সঙ্গে কোনও জোটকে স্বীকৃতি দিচ্ছে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গের মত নেতাদের ব্রিগেডের মঞ্চে থাকাও এটা প্রমাণ করছেনা যে কংগ্রেস এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবেনা। এদিন একথা পরিস্কার করে দিলেন সোমেনবাবু। উদাহরণ তুলে ধরে তিনি বলেন, উত্তরপ্রদেশে সপা-বসপা জোটে কংগ্রেস নেই। সে রাজ্যে একাই লড়বে কংগ্রেস। তা সত্ত্বেও জোটকে সমর্থন করেছে কংগ্রেস। কারণ জোট হয়েছে বিজেপির বিরুদ্ধে।

তৃণমূল ব্রিগেড করছে। বিজেপিও করতে চলেছে। কংগ্রেসও কী এমন পরিকল্পনা করছে? প্রদেশ সভাপতি জানান, তাঁদেরও ব্রিগেড করার ইচ্ছে আছে। তবে একটা ব্রিগেড জলে হয়না। তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে তাঁদের যে পরিকল্পনা আছে সেকথা জানিয়েছেন সোমেনবাবু। একথা মেনে নিয়েছেন এ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা আছে। এদিকে রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের আগে কবে এ রাজ্যে আসবেন তা স্পষ্ট করে কিছু জানাতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026