National

প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত, সোমেনকে জানালেন রাহুল

রাজ্যে কংগ্রেস নিজের মত করে লড়াই করতে চায়। নিজের পায়ে দাঁড়াতে চায়। আর তারজন্য দলকে রাস্তায় নামাতে চাইছেন তাঁরা। অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাইছেন তাঁরা। শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এমনই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিন বৈঠকের পর সোমেনবাবু জানান, রাহুল গান্ধী তাঁর কথা শুনেছেন। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস যা সিদ্ধান্ত নেবে তাই তাঁর সিদ্ধান্ত। এদিন সোমেনবাবু আগামী ১২ ফেব্রুয়ারি কংগ্রেসের ব্রিগেডের জনসভাতেও রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন। জানিয়েছেন তারপর তাঁরা রাজ্যজুড়ে জেল ভরো আন্দোলনও শুরু করতে চলেছেন।

রাজ্যে কংগ্রেসের অবস্থা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। বিজেপি এখন পশ্চিমবঙ্গে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে। তৃতীয় স্থানে চলে গেছে বামেরা। চতুর্থ স্থানে ভোট ব্যাঙ্ক ঠেকেছে কংগ্রেসের। বছরভর চোখ রাখলে সেভাবে কোনও কর্মসূচি বেশ কয়েক বছরে চোখে পড়েনি। এই অবস্থায় অধীররঞ্জন চৌধুরীকে সরিয়ে সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। কেন্দ্রে বিজেপি হঠাতে যেভাবে বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার চেষ্টা কংগ্রেস করছে। যেভাবে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূলকে দেখতে পাওয়া গেছে সেখানে রাজ্যে কংগ্রেসের অবস্থান কী হবে ২০১৯-এর লোকসভা ভোটে তা পরিস্কার হচ্ছিল না। এদিন বৈঠকের পর সোমেনবাবু যা বললেন তাতে রাজনৈতিক মহলের ধারণা রাজ্যে কংগ্রেস নিজেদের হারানো পায়ের তলার মাটি ফিরে পেতে চাইছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026