কলকাতায় একটি মোমবাতি মিছিলে সোমেন মিত্র, ছবি - আইএএনএস
দল যে সিদ্ধান্ত নেবে তা সকলে মেনে চলবে। এআইসিসি যে সিদ্ধান্ত নেবে তা সকলে মেনে চলবে। দল একক শক্তিতে লড়াই করবে। তাতে হার জিত যা হবে হবে। তাতে যাচাই করা যাবে দলের রাজনৈতিক ক্ষমতা। এদিন সাংবাদিক সম্মেলনে এভাবেই প্রদেশ কংগ্রেসের আগামী অবস্থান স্পষ্ট করে দিলেন নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিন সোমেনবাবু বলেন, আঁতাত করতে গিয়ে পুরো ঘর ধ্বংস হয়ে যাক এটা তিনি চাননা।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য থেকে রাজনৈতিক মহলের ধারণা, আগামী নির্বাচনে বামেদের সঙ্গে আঁতাতের রাস্তায় আর হয়ত হাঁটবে না কংগ্রেস। অধীররঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন যেভাবে তিনি বামেদের সঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়েন বা তার পরেও বামেদের হাত না ছাড়ার কথা বলেছিলেন, এদিন কিন্তু কার্যত তার উল্টো সুরই শোনা গেল সোমেনবাবুর গলায়।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…