World

ভারতের অতি জনপ্রিয় এই খাবার অন্য এক দেশে খাওয়া নিষিদ্ধ

ভারতের অলিগলিতে এই খাবার পাওয়া যায়। অধিকাংশ মানুষেরই পছন্দের খাবার এটি। কিন্তু সেটিই অন্য একটি দেশে খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

ভারতে নানা প্রান্তের নানা খাবার প্রসিদ্ধ। অনেকেই তা চেখে দেখেন। আবার কিছু খাবার রয়েছে যা এখন সর্বভারতীয় হয়ে গেছে। ভারতের প্রায় সব প্রান্তেই এই খাবারটি পাওয়া যায়। তার স্বাদ সাধারণ মানুষকে আকর্ষিত করে। রসনা তৃপ্ত করে। জলখাবার হিসাবে এমনই এক খাবার রয়েছে যা হামেশাই মানুষ খেয়ে থাকেন।

ভারতের অন্যতম জনপ্রিয় এই খাবার হল সিঙ্গারা। সিঙ্গারা খেতে কার না ভাল লাগে। চায়ের সঙ্গে সিঙ্গারা বা কচুরির সঙ্গে মুচমুচে সিঙ্গারা জিভে অনেকেরই জল এনে দেয়।

এ দেশের অলিগলিতে একটা করে সিঙ্গারা বা সামোসার দোকান পাওয়া যায়। কিন্তু ভারতের এই অন্যতম জনপ্রিয় খাবার সিঙ্গারা বা সামোসা বিশ্বের একটি দেশে নিষিদ্ধ খাবার।

সেখানে সিঙ্গারা কাউকে তৈরি করতে বা খেতে দেখা গেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ২০১১ সালে সে দেশে সিঙ্গারাকে নিষিদ্ধ করা হয়। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। সেখানেই রয়েছে আল সাবাব গ্রুপ। তারাই এই ভারতের জনপ্রিয় খাবারকে সে দেশে নিষিদ্ধ করেছে।

সোমালিয়ায় গিয়ে কোনও ভারতীয় পরিবারও সিঙ্গারা খাওয়ার ঝুঁকি নেয় না। তৈরির করার চেষ্টা থেকেও দূরে থাকে। সোমালিয়ার সংস্কৃতির সঙ্গে সিঙ্গারা যায়না বলে মনে করা হয়।

তাই সোমালিয়ায় সিঙ্গারা মানা। তবে বিশ্বের অন্য কোনও দেশে সিঙ্গারায় মানা নেই। বরং সেখানকার মানুষও পেলে সিঙ্গারা চেখে দেখতে পছন্দই করেন।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026